এক্সপ্লোর

Cristiano Ronaldo: বুড়ো হাড়ে ভেল্কি, রোনাল্ডোর গোলেই পিছিয়ে থেকেও জয় পর্তুগালের

Portugal vs Scotland: ম্যাচের শুরুতে স্কট ম্যাকটোমিনায়-এর গোলে এগিয়ে গিয়েছিল স্কটল্যান্ড। পরে ব্রুনো ফার্নান্ডেজ গোল করে সমতায় ফেরায় পর্তুগালকে। শেষ পর্যন্ত পুরো পয়েন্ট এনে দেন রোনাল্ডো।

বেনফিকা: তিনি এখনও ভেল্কি দেখাতে পারেন। বুড়ো হাড়েও পারেন। পারেন, পরিবর্ত হিসাবে নেমেও দলকে জেতাতে। পারেন, পিছিয়ে থাকা ম্যাচেও জাতীয় শিবিরে অক্সিজেনের জোগান দিতে। পারেন ম্যাজিক দেখাতে।

তিনি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। গোটা বিশ্ব যাঁকে ভালবেসে ডাকে সি আর সেভেন নামে। উয়েফা নেশনস লিগে স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তাঁকে প্রথম দলে রাখা হয়নি। পরিবর্ত হিসাবে নামেন রোনাল্ডো। পিছিয়ে থেকেও তাঁর গোলেই জেতে পর্তুগাল।। ২-১ গোলে স্কটল্যান্ডকে হারিয়েছে পর্তুগাল। ৩৯ বছরের রোনাল্ডো পরিবর্ত হিসাবে নেমে দলকে নতুন করে স্বপ্ন দেখালেন। ২০২২ সালের বিশ্বকাপের পর থেকে এই প্রথম জাতীয় দলের কোনও ম্যাচে পরিবর্ত হিসাবে নামলেন রোনাল্ডো।

ম্যাচের শুরুতে স্কট ম্যাকটোমিনায় (Scott McTominay)-এর গোলে এগিয়ে গিয়েছিল স্কটল্যান্ড। পরে ব্রুনো ফার্নান্ডেজ (Bruno Fernandes) গোল করে সমতায় ফেরায় পর্তুগালকে। শেষ পর্যন্ত পুরো পয়েন্ট এনে দেন রোনাল্ডো।

পর্তুগালের রক্ষণের ফাঁক গলে গোল করেছিলেন ম্যাকটোমিনায় কেনি ম্যাকলিনের ক্রস ধরে পর্তুগালের গোলকিপার দিয়োগো কোস্তাকে (Diogo Costa) হার মানান তিনি। ম্যাচের বয়স তখন সবে সাত মিনিট। তবে শুরুতে এগিয়ে গিয়েও পর্তুগালকে চাপে রাখতে পারলেন না স্কটিশ ফুটবলাররা। রক্ষণ আঁটসাঁট করার চেষ্টা করেছিল স্কটল্যান্ড। কিন্তু বিরতির পর ৯ মিনিটের মাথায় গোল হজম করে বসে স্কটল্যান্ড। ২০ গজ দূর থেকে দুরন্ত গোল করে ৩০ বছরের জন্মদিনকে স্মরণীয় করে রাখলেন ফার্নান্দেজ। 

ইউরো কাপে কোনও ম্যাচেই গোল করতে পারেননি রোনাল্ডো। পর্তুগালও মনে রাখার মতো কিছু করতে পারেনি। তবু নেশনস লিগে তাঁকে দলে রেখেছিলেন কোচ মার্তিনেস। নেশনস লিগে পরপর দুই ম্যাচেই গোল করলেন সি আক সেভেন। আন্তর্জাতিক ফুটবলে ১৩২টি গোল হয়ে গেল রোনাল্ডোর।

গোল আরও বাড়তে পারত রোনাল্ডোর। তাঁর একটি হেড তেকাঠিতে প্রতিহত হয়। শেষ পর্যন্ত নুনো মেনদেজ়ের বাড়ানো বলে পা ছুঁইয়ে গোল করেন রোনাল্ডো।

 

সব মিলিয়ে কেরিয়ারে ৯০১ গোল হয়ে গেল রোনাল্ডোর। 

আরও পড়ুন: মেসি এমন কী বললেন যে কেঁদে ভাসালেন দি মারিয়ার স্ত্রী-মেয়েরা? ভিডিও ভাইরাল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Gold Price : আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
Google Nano Banana : সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
IND vs SA ODI Live: ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.১২.২৫) পর্ব২: 'ভোটের আগে মুখ্যমন্ত্রীর কথা রাখতেই বিতর্কিত ৭০-৩০ মন্তব্য', বিস্ফোরণ হুমায়ুন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.১২.২৫) পর্ব ১:বাবরি মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট|এবিপি আনন্দে হুমায়ুন
Mamata Banerjee: 'টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি', মুর্শিদাবাদ থেকেই সুর চড়ালেন তৃণমূলনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৪.১২.২৫) পর্ব ২: 'টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি', মুর্শিদাবাদ থেকেই সুর চড়ালেন তৃণমূলনেত্রী
Humayun Kabir: সাসপেনশনের পরেও বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তে অনড় হুমায়ুন কবীর | ABP Ananda Live

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Gold Price : আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
Google Nano Banana : সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
IND vs SA ODI Live: ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
Stock Market Today : একদিনে ২.৭৫ লক্ষ কোটি টাকার ক্ষতি, টানা চার দিন পড়ল বাজার, এখন কী করবেন ? 
একদিনে ২.৭৫ লক্ষ কোটি টাকার ক্ষতি, টানা চার দিন পড়ল বাজার, এখন কী করবেন ? 
Gold Price : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে কত হল সোনার রেট ?
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে কত হল সোনার রেট ?
Stock Market Crash :  ফ্ল্যাট শুরুর পরই ধস বাজারে,২৬০০০-এর নীচে নেমে গেল নিফটি 
ফ্ল্যাট শুরুর পরই ধস বাজারে,২৬০০০-এর নীচে নেমে গেল নিফটি 
LIC Adani :  আদানিদের সিমেন্ট কোম্পানিতে বিনিয়োগ বাড়াল LIC, বিরোধীদের প্রশ্নে এই জবাব দিল সরকার
আদানিদের সিমেন্ট কোম্পানিতে বিনিয়োগ বাড়াল LIC, বিরোধীদের প্রশ্নে এই জবাব দিল সরকার
Embed widget