এক্সপ্লোর

Maheesh Theekshana: ধোনির সিএসকেতে তুরুপের তাস ছিলেন, জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন শ্রীলঙ্কার স্পিনার

Maheesh Theekshana Marriage:২০২২ সালে চেন্নাই সুপার কিংস ৭০ লক্ষ টাকায় দলে নিয়েছিল থিকশানাকে। সিএসকের জার্সিতে ২০২৩ ও ২০২৪ সালে খেলেছিলেন লঙ্কা স্পিনার।

কলম্বো: জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন মাহিশ থিকশানা (Maheesh Theekshana)। শ্রীলঙ্কার তারকা স্পিনার। আইপিএলে চেন্নাই সুপার কিংসের সদস্য ছিলেন। বলা ভাল ধোনির নেতৃত্বে সিএসকে দলের তুরুপের তাস ছিলেন। সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারকা লঙ্কা স্পিনার। নিজের সোশ্য়াল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন থিকশানা।

২০২২ সালে চেন্নাই সুপার কিংস ৭০ লক্ষ টাকায় দলে নিয়েছিল থিকশানাকে। সিএসকের জার্সিতে ২০২৩ ও ২০২৪ সালে খেলেছিলেন লঙ্কা স্পিনার। কিন্তু এবার নিলামের আগে চেন্নাই ছেড়ে দিয়েছিল থিকশানাকে। তাঁকে রাজস্থান রয়্যালস নিলাম থেকে ৪.৪ কোটি টাকা দিয়ে দলে নেয়। কলম্বোর বিলাসবহুল শাংরি-লা-তে অনুষ্ঠিত হয়েছিল থিকশানার বিবাহ অনুষ্ঠান।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ERANGA ( ANUSH) (@aefotograph)

 

আইপিএলে থিকশানা এখনও পর্যন্ত ২৭টি ম্য়াচ খেলেছেন। নিয়েছেন ২৫ উইকেট। ৭.৬৬ ইকনমি রেটে উইকেট তুলেছেন তিনি। আইপিএলে থিকশানার সেরা বোলিং পারফরম্য়ান্স ৩৩/৪। ওয়ান ডে ফর্ম্য়াটে কিছুদিন আগেই সপ্তম শ্রীলঙ্কার বোলার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন থিকশানা। নিউজিল্যানড্ের বিরুদ্ধে সেই ম্য়াচে মিচেল স্যান্টনার, নাথান স্মিথ ও ম্য়াট স্য়ান্টনারের উইকেট তুলে নিয়েছিলেন। নিজের সেই ম্য়াচে ৮ ওভারের স্পেলে ৪৪ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়েছিলেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ERANGA ( ANUSH) (@aefotograph)

 

শ্রীলঙ্কার আন্তর্জাতিক ক্রিকেটে বিশেষ করে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে থিকশানা নিয়মিত সদস্য। দেশের জার্সিতে ৬০ টি-টোয়েন্টি ম্য়াচে ৫৮ উইকেট নিয়েছেন। ওয়ান ডে ফর্ম্য়াটে ৫০ ম্য়াচে ৭২ উইকেট নিয়েছেন। টেস্ট ফর্ম্য়াটে ২ ম্য়াচ খেলে ৫ উইকেট তুলে নিয়েছেন থিকশানা।

থিকশানাকে ছেড়ে দিলেও নিলাম থেকে চেন্নাই এবার দলে নিয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। রাজস্থান রিটেন করেনি এবার অশ্বিনকে। আর এরপর থেকেই শোনা যাচ্ছিল যে চেন্নাই সুপার কিংসে ফিরতে পারেন অশ্বিন। ২০১৫ সালে শেষবার সিএসকের জার্সিতে খেলেছিলেন। এরপর নিলামে ২ কোটি টাকা বেস প্রাইস ছিল অভিজ্ঞ ক্রিকেটারের। শুরু থেকেই অশ্বিনকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল চেন্নাই সুপার কিংস। দৌড়ে ছিলেন লখনউ সুপারজায়ান্ট। ২.২০ কোটি টাকা দর তুলেছিল লখনউ সুপারজায়ান্ট। অশ্বিনকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসও। ৫ কোটি টাকা যখন দর উঠেছে, তখন রাজস্থান দৌড়ে ঢুকে পড়ে। ৮.২৫ কোটি থেকে দর হাঁকানো শুরু করে সিএসকে। রাজস্থান ৯.৫০ কোটি দর হাঁকিয়েছিল। এরপর যদিও আর এগোতে চায়নি তারা। ৯ কোটি ৭৫ লক্ষ মূল্যে শেষ পর্যন্ত সিএসকে নিয়ে নেয় অশ্বিনকে।

সেরা শিরোনাম

Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস

ভিডিও

DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি
Minakshi Mukherjee: কোচবিহারে নিহত দলীয় কর্মীর বাড়ি থেকে বেরোতেই ডিমে মাখামাখি গাড়ি! ABP Ananda
Primary Recruitment:অবশেষে উচ্চ প্রাথমিকের বাকি শূন্যপদে কাউন্সেলিং, কবে থেকে শুরু কাউন্সেলিং?
Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Astrology : এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Embed widget