এক্সপ্লোর

Andrew Flintoff Accident : গাড়ি দুর্ঘটনার কবলে অ্যান্ড্রু ফ্লিনটফ, এয়ারলিফ্ট করে নিয়ে যাওয়া হল চিকিৎসার জন্য !

Car Accident : বিবিসি সিরিজ এপিসোডের জন্য শ্যুটিং করছিলেন তিনি

লন্ডন : শ্যুটিং চলাকালীন গাড়ি দুর্ঘটনার কবলে ইংল্যান্ড ক্রিকেট দলের (England Cricket Team) প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফ (Andrew Flintoff)। দুর্ঘটনার (Accident) পর তাঁকে চিকিৎসার জন্য এয়ারলিফ্ট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্যুরে-তে বিবিসি সিরিজ এপিসোডের জন্য শ্যুটিং করছিলেন তিনি। 

মঙ্গলবার লন্ডনের দক্ষিণ প্রান্তে ডানসফোল্ড পার্ক এয়ারোড্রোমে প্রোগ্রামের টেস্ট ট্র্যাকে দুর্ঘটনাটি ঘটে। বিবিসি-র এক মুখপাত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, Top Gear টেস্ট ট্র্যাকে একটি দুর্ঘটনায় আহত হয়েছেন ফ্রেডি (ফ্লিনটফ)। সঙ্গে সঙ্গে তাঁর প্রাথমিক চিকিৎসা করে ক্রুর সঙ্গে থাকা চিকিৎসকদল। উন্নত চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এনিয়ে আপডেট পরবর্তী সময়ে জানানো হবে। তবে, ভয়াবহ কোনও পরিণতির সম্ভাবনা নেই।

একটি সূত্র The Sun-কে জানিয়েছে, শ্যুটিংয়ের সময় স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছিল। দুর্ঘটনার পর এয়ার অ্যাম্বুলেন্সে করে ফ্রেডিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত শ্যুটিং স্থগিত রাখা হয়েছে। ফ্রেডি সেরে উঠছেন। 

২০১০ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ২০১৯ সালে Top Gear-এর হোস্ট হিসেবে যোগ দেন ফ্লিনটফ। এর পর থেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন ফ্লিনটফ। ২০১৯ সালেই মোটররাইসড ট্রাইকে নিয়ন্ত্রণে হারিয়ে দুর্ঘটনার মুখে পড়েন তিনি। সেই সময় কো-হোস্ট ক্রিস হ্যারিস ও প্যাডি ম্যাকিগিনসের বিরুদ্ধে ঘণ্টায় ১২৪ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন তিনি। এপ্রসঙ্গে পরে ফ্লিনটফ বলেছিলেন, Top Gear-এ ড্র্যাগ রেসে ভাল করার জন্য গতিতে ছিলাম। কিন্তু, এবার একটু বেশিই চলে গিয়েছিলাম। যখন এটা টিভিতে দেখবেন, তখন বিপজ্জনকের থেকেও বেশি হাস্যকর লাগবে।

এর মধ্যে বক্সিংয়েও নিজের কেরিয়ার তৈরি করার চেষ্টা করেন। ২০০৫ সালে ইংল্যান্ডের অ্যাসেজ সিরিজ জয়ের পেছনে অন্যতম কারণ ছিল তাঁর অসাধারণ পারফরম্যান্স। তার জেরে ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত করা হয়েছিল তাঁকে। ১৮ বছরের খরা কাটিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহ্যবাহী সেই সিরিজে জয়লাভ করে ইংল্যান্ড।

তাছাড়া ইয়াম বোথামের পর তাঁকে ইংল্যান্ডের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে গণ্য করা হয়। তিনি ৭৯টি টেস্ট, ১৪১টি একদিনের ম্যাচ ও ৭টি টি২০ ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের জার্সি গায়ে। তাতে সাত হাজারের বেশি রান ও সব ফর্ম্যাট মিলিয়ে ৪০০টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget