এক্সপ্লোর

Mike Procter Dies: প্রয়াত দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ও কোচ মাইক প্রোক্টর

Mike Procter Dies Update: ক্রিকেট ছাড়ার পর কোচ হিসেবেও কাজ করেছেন। এমনকী ম্য়াচ রেফারি হিসেবেও দেখা গিয়েছে প্রোক্টরকে। 

ডারবান: হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে প্রয়াত হলেন দক্ষিণ আফ্রিকার (South Africa) প্রাক্তন কিংবদন্তি অলরাউন্ডার মাইক প্রোক্টর (Mike Procter)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হওযার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অস্ত্রোপচারেও কিছু জটিলতা দেখা গিয়েছিল। অবশেষে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। ক্রিকেট (Cricket) ছাড়ার পর কোচ হিসেবেও কাজ করেছেন। এমনকী ম্য়াচ রেফারি (Match Referee) হিসেবেও দেখা গিয়েছে প্রোক্টরকে। 

বর্ণ-বৈষম্য়ে এক সময় জর্জরিত ছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। যার জন্য নিজের ক্রিকেট কেরিয়ার বেশি সময় দীর্ঘায়িত করতে পারেননি প্রোক্টর। দেশের জার্সিতে মাত্র ৭ টেস্ট খেলেছিলেন তিনি। এর পরবর্তী সময়ে অবশ্য দক্ষিণ আফ্রিকা নির্বাসন থেকে ফিরে আসার পর প্রথম কোচ হয়েছিলেন প্রোক্টরই। এরপর ম্য়াচ রেফারি হিসেবেও দীর্ঘ সময় দায়িত্ব সামলেছিলেন। 

পেস বোলিং ও হার্ড হিটিং ব্যাটিংয়ের জন্য বিখ্যাত ছিলেন প্রোক্টর। দেশের জার্সিতে ১৯৬৭-৭০ পর্যন্ত মোট ৭টি ম্য়াচ খেলেছিলেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয়ে এই ম্য়াচগুলোর একটিতেও হারেনি দক্ষিণ আফ্রিকা। ৬টি ম্য়াচে জয় ও একটি ম্য়াচ ড্র হয়েছিল। ২২৬ রান করেছেন ও ৪১টি উইকেটও নেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটেও পরিসংখ্যান যথেষ্ট ঈর্ষণীয়। ৪০১ ম্য়াচ খেলে ২১,৯৩৬ রান করেছেন। ৪৮টি সেঞ্চুরি ও ১০৯টি হাফ-সেঞ্চুরি রয়েছে ঝুলিতে। এছাড়া বল হাতে মোট নিয়েছেন ১৪১৭ উইকেট। লিস্ট-এ ক্রিকেটে প্রোক্টরের ঝুলিতে রয়েছে ৩৪৪ উইকেট। ক্ষমতা থাকা সত্ত্বেও সেভাবে সুযোগ মেলেনি। তাই আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে নিজেকে মেলে ধরতে পারেননি প্রোক্টর। ১৯৯২ সালে বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা খেলতে নেমেছিল। তখন কোচ ছিলেন প্রোক্টরই। ২০০২ থেকে ২০০৮ পর্যন্ত আইসিসির ম্য়াচ রেফারি হিসেবে দায়িত্ব সামলেছিলেন। 

দক্ষিণ আফ্রিকার সংবাদ মাধ্যম নিউজ ২৪-কে প্রয়াত প্রোক্টরের স্ত্রী মারিনা জানিয়েছেন, ''ওঁনার অস্ত্রোপচারের সময়ে জটিলতা দেখা গিয়েছিল। আইসিইউতে থাকার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হন। জ্ঞান ছিল না। দুর্ভাগ্যবশত আর জ্ঞান ফেরেনি।'' প্রোক্টর প্রায় ১৪ বছর খেলেছেন গ্লস্টারশায়ারের হয়ে। সেই ক্লাবের পক্ষ থেকে শোকবার্তায় জানানো হয়, ''গ্লস্টারশায়ার ক্রিকেট প্রাক্তন খেলোয়াড় ও ক্লাবের কিংবদন্তি মাইক প্রক্টরের প্রয়াণে বিধ্বস্ত। তাঁর বয়স হয়েছিল ৭৭। গ্লস্টারশায়ার পরিবারের সবাই এই শোকের সময় মাইকের পরিবারের পাশে রয়েছে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget