এক্সপ্লোর

ভারতীয় দলে অভিষেকে সাইনির সাফল্যের পর বেদী ও চৌহানকে বিঁধলেন গম্ভীর

শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টি ২০ ম্যাচে ভারত জয়ী হয়েছে। আন্তর্জাতিক টি ২০ তে অভিষেক ম্যাচেই নজর কেড়েছেন তরুণ পেসার নভদীপ সাইনি। আর এরপরই দিল্লির রঞ্জি দলে সাইনির অন্তর্ভূক্তিকে বাধা দানের চেষ্টার জন্য ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিষাণ সিংহ বেদী ও চেতন চৌহানকে আক্রমণ করেছেন গৌতম গম্ভীর।

নয়াদিল্লি: শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টি ২০ ম্যাচে ভারত জয়ী হয়েছে। আন্তর্জাতিক টি ২০ তে অভিষেক ম্যাচেই নজর কেড়েছেন তরুণ পেসার নভদীপ সাইনি। আর এরপরই দিল্লির রঞ্জি দলে সাইনির অন্তর্ভূক্তিকে বাধা দানের চেষ্টার জন্য ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিষাণ সিংহ বেদী ও চেতন চৌহানকে আক্রমণ করেছেন গৌতম গম্ভীর। আমেরিকার ফ্লোরিডায় লডারহিলে শনিবারের ম্যাচে ২৬ বছরের সাইনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৭ রানে তিন উইকেট নিয়ে দলের ৪ উইকেটে জয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখেন। আর সাইনির এই পারফরম্যান্সের উল্লেখ করে ভারতীয় দলের দুই প্রাক্তন ক্রিকেটারকে নিশানা করেছেন গম্ভীর। গম্ভীরের ট্যুইট-‘ভারতীয় দলে অভিষেকের জন্য নভদীপ সাইনিকে অভিনন্দন। বল করার আগেই তুমি দুটো উইকেট পেয়েছ- বিষাণ বেদী ও চেতন চৌহান। মাঠে নামের আগেই যে প্লেয়ারের ক্রিকেটীয় শোকগাথা তাঁরা লিখে ফেলেছিলেন, সেই ক্রিকেটারকে অভিষেক করতে দেখেই তাঁদের মিডল স্ট্যাম্প উপড়ে গিয়েছে। লজ্জার!!!’ উল্লেখ্য, হরিয়ানার সাইনিকে দিল্লির রঞ্জি দলে সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে গম্ভীরের উদ্যোগ দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে গোষ্ঠী অনুমোদন করেননি, তাদের মধ্যে ছিলেন বেদী ও চৌহান। একজন বহিরাগত কীভাবে দিল্লি দলে জায়গা পাবে, সেই প্রশ্ন তুলেছিলেন  তাঁরা। বেদী ও চৌহানকে এর আগেও এই বিষয়টি নিয়ে বিঁধেছিলেন ভারতীয় দলের প্রাক্তন বাঁহাতি ওপেনার গম্ভীর। গত বছর আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে ভারতীয় দলে সাইনির জায়গা পাওয়ার পরও একইভাবে বেদী ও চৌহানকে একহাত নিয়েছিলেন গম্ভীর। যদিও ওই টেস্টে সাইনি খেলেননি। সাইনি তাঁর সাফল্যের ক্ষেত্রে গম্ভীর ও দিল্লির আরও কয়েকজন সিনিয়র প্লেয়ারের অবদানের কথা জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi On Son Thiago: বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget