এক্সপ্লোর

ক্রিকেটে বিরাট অবদান, চিঠি দিয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন গৌতম গম্ভীরকে

নয়াদিল্লি: সদ্য অবসর নিয়েছেন। আগেই বাদ পড়েছিলেন জাতীয় দল থেকে, তা নিয়ে তিক্ততা, দুঃখ থাকা অস্বাভাবিক কিছু ছিল না। কিন্তু গৌতম গম্ভীরের জন্য অপেক্ষা করছিল মধুর বিস্ময়। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি এসে পৌঁছেছে তাঁর কাছে, ক্রিকেটে অসামান্য অবদানের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন তিনি। নিজের টুইটার অ্যাকাউন্টে চিঠিটি শেয়ার করেছেন গম্ভীর। তাতে ভারতের ২০০৭-এর টি২০ বিশ্বকাপ জয় ও ২০১১-য় বিশ্বকাপ জয়ে তাঁর অবদানের কথা প্রধানমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেছেন। লিখেছেন, ক্রিকেটে তাঁর অসামান্য কৃতিত্ব সাধারণ মানুষের জীবনে আলোকবর্তিকা হয়ে এসেছে। প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ভারতীয় ক্রীড়ায় অসাধারণ অবদানের জন্য তাঁকে অভিনন্দন। ক্রিকেট মাঠে তাঁর অসামান্য পারফরম্যান্সের জন্য ভারত চিরকৃতজ্ঞ থাকবে তাঁর কাছে। এই সফরে অনেক ওঠাপড়া ছিল ঠিকই কিন্তু তাঁর প্রতিজ্ঞা ও আত্মনিবেদন তাঁকে জাতীয় দলে জায়গা করে দিয়েছে। যে খোলাখুলি ও স্পষ্টভাবে তিনি দেশের ঐক্য ও অখণ্ডতা সহ বিভিন্ন বিষয়ে মত প্রকাশ করেছেন, তা সব মহলের মানুষের কাছে তাঁর জনপ্রিয়তা বাড়িয়েছে। এছাড়া সমাজের জন্যও নানাভাবে অবদান রেখেছেন তিনি, ফলে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষরা উপকৃত হয়েছেন। প্রধানমন্ত্রী লিখেছেন, গম্ভীর যখন সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা তাতে তাঁর অসংখ্য শুভানুধ্যায়ী আশাহত হন। কিন্তু এ সিদ্ধান্ত আসলে জীবনের একাধিক ইনিংস শুরুর ঘোষণা। এখন আপনার কাছে জীবনের অন্যান্য দিক ও অন্যান্য আগ্রহের বিষয়গুলি খুঁটিয়ে দেখার সময় থাকবে, যেগুলি নিয়ে আগে কাজ করার ইচ্ছে থাকলেও সময় ও সুযোগ এতদিন ছিল না। অবসরের পর কানাঘুষো শোনা যাচ্ছিল, রাজনীতিতে যোগ দেবেন গম্ভীর। কিন্তু সেই জল্পনা স্পষ্ট ভাষায় অস্বীকার করেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee | 'শত্রুহীন' রাজনীতিক, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে হাজার প্রশ্ন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget