এক্সপ্লোর

ভারতীয় দল থেকে বাদ পড়ার ফলে ফর্ম ও আত্মবিশ্বাস হারিয়েছি, বলছেন উমেশ যাদব

গতবারের আইপিএল-এর সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন উমেশ। কিন্তু এবার তিনি মোটেই ভাল পারফরম্যান্স দেখাতে পারছেন না।

বেঙ্গালুরু: ভারতীয় দল থেকে বাদ পড়ার ফলেই ফর্ম ও আত্মবিশ্বাস হারিয়েছেন বলে দাবি করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পেসার উমেশ যাদব। তিনি বলেছেন, ‘সবাই বলছে আমি ভাল বোলিং করছি না। কেন এটা হচ্ছে, সেই প্রশ্নও করছে অনেকে। এর কারণ, গত দু’বছরে আমি ঘরোয়া ক্রিকেটে সব ফর্ম্যাটে খেলেছি। কিন্তু তারপর খুব বেশি একদিনের আন্তর্জাতিক বা টি-২০ খেলিনি। আমাকে দু’তিনটি ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে, তারপর ফের বাদ পড়েছি। সবাই ভাবছে আমি সেরাটা দিচ্ছি না। কিন্তু সেটা ঠিক নয়। সব ফাস্ট বোলারের ক্ষেত্রেই এটা হয়।’ উমেশ আরও বলেছেন, ‘অনেক সময় মাথায় বেশ কিছু জিনিস থাকে। অনেক সময়ই মনে হয়, আমার সময়টা ভাল যাচ্ছে না। এ বছর সেই সমস্যাই হচ্ছে। আমি ছন্দ পাচ্ছি না। এটা কেন হচ্ছে বলা কঠিন। সব বোলারের সঙ্গেই এটা হয়। আমাদের ভাল বা খারাপ সময় যায়। চার বা ছয় মাস ধরে আমি ঠিকমতো বোলিং করতে পারছি না।’ গতবারের আইপিএল-এর সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন উমেশ। কিন্তু এবার তিনি মোটেই ভাল পারফরম্যান্স দেখাতে পারছেন না। দলকে সাহায্য করতে না পারায় তাঁর খারাপ লাগছে বলে জানিয়েছেন এই পেসার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ENG vs IND Live: মন্থর শুরুর পর রানের গতি বাড়ালেন রোহিত-শুভমন, ১১তম ওভারে বিনা উইকেটে ৫০-র গণ্ডি পার করল ভারত
মন্থর শুরুর পর রানের গতি বাড়ালেন রোহিত-শুভমন, ১১তম ওভারে বিনা উইকেটে ৫০-র গণ্ডি পার করল ভারত
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
ENG vs IND: বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড
বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড
Football World Cup Final: ৮ দেশ জিতেছে ২২ বিশ্বকাপ, কোন বছর কারা হয়েছে চ্যাম্পিয়ন? ইতালি-জার্মানিকে ধরবে আর্জেন্তিনা?
৮ দেশ জিতেছে ২২ বিশ্বকাপ, কোন বছর কারা হয়েছে চ্যাম্পিয়ন? ইতালি-জার্মানিকে ধরবে আর্জেন্তিনা?

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget