এক্সপ্লোর

Chappell on BCCI: চুক্তি বাড়াতে চেয়েছিল ভারতীয় বোর্ড, নাকচ করি, বিতর্ক উস্কে বলছেন গুরু গ্রেগ

চ্যাপেল জানিয়েছেন, সৌরভ ফিরতেই প্রতিবাদ দেখা যায় দলের অন্দরে। অনেকেই তখন প্রশ্ন তোলেন, সৌরভ দলে ফিরেছেন কী করে? এরপরেই একে একে ক্রিকেটারদের আস্থা হারাতে থাকেন চ্যাপেল। দলের মধ্যে তাঁকে নিয়ে বিভাজনও তৈরি হয়।

সিডনি: সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সংঘাত। পরে অধিকাংশ সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তিক্ততা। এবং কোচ হিসাবে তাঁর প্রস্থান। গ্রেগ চ্যাপেল মানেই ভারতীয় ক্রিকেটে এক বিতর্কিত অধ্যায়।

এবার গুরু গ্রেগ জানালেন, কোচ হিসাবে তাঁর চুক্তি নবীকরণ করতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু তিনি চাপ নিতে পারছিলেন না বলে ভারতীয় বোর্ডের সেই প্রস্তাব নাকচ করে দেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যে, সৌরভই তাঁকে ভারতের জাতীয় দলের কোচ করে এনেছিলেন এবং সেই সৌরভ দলে ফেরার জন্যই বাকি সিনিয়র ক্রিকেটারদের আস্থা হারাতে হয়েছিল তাঁকে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বলেছেন, “সৌরভই আমাকে প্রথম কোচিং করানোর কথা বলে। অন্য কয়েকটি দেশের প্রস্তাব থাকলেও আমি ভারতের প্রস্তাবেই রাজি হই। কারণ ক্রিকেট অন্ত প্রাণ এই দেশকে কোচিং করানোর সুযোগ ছাড়তে পারিনি। প্রথম দু’বছর খুবই কঠিন ছিল। প্রত্যাশা মারাত্মক ছিল। সৌরভকে অধিনায়ক রাখা নিয়েও সমস্যা তৈরি হয়েছিল। আসলে ও খুব বেশি পরিশ্রম করতে চাইত না। নিজের ক্রিকেটের উন্নতি করতে চাইত না। শুধু চাইত দলের নেতৃত্ব যেন ওর হাতেই থাকে। তাতে ওর নিয়ন্ত্রণে থাকে দলের সব কিছুই।”

সাক্ষাৎকারে চ্যাপেল জানিয়েছেন, ভারতের কিছু সংস্কৃতি এবং ভাবনাচিন্তা তিনি বদলাতে চেয়েছিলেন। এক বছর দল চালানোর জন্য কৃতিত্ব দেন রাহুল দ্রাবিড়কেও। চ্যাপেল বলেছেন, “ভারতকে বিশ্বের সেরা দল হিসাবে প্রতিষ্ঠা করার নেপথ্যে দ্রাবিড়ের ভূমিকা ছিল অনবদ্য। তবে অনেকেই দলে কীভাবে টিকে থাকবে, শুধু সেটাই ভাবত। নতুনদের নেওয়ার ব্যাপারে দলের অভিজ্ঞ খেলোয়াড়রা মাঝেমধ্যে প্রতিবাদ জানাত। কারণ ওরা জানত ওদের দিন শেষ হয়ে আসছে। সৌরভকে বাদ দেওয়ার সময় অনেকে চিন্তায় পড়ে গিয়েছিল। ওরা বুঝতে পেরেছিল যে, অধিনায়ক সৌরভকে বাদ দেওয়া হয়েছে মানে ওদেরও একদিন বাদ দেওয়া হবে।”

চ্যাপেল জানিয়েছেন, সৌরভ ফিরতেই প্রতিবাদ দেখা যায় দলের অন্দরে। অনেকেই তখন প্রশ্ন তোলেন, সৌরভ দলে ফিরেছেন কী করে? এরপরেই একে একে ক্রিকেটারদের আস্থা হারাতে থাকেন চ্যাপেল। দলের মধ্যে তাঁকে নিয়ে বিভাজনও তৈরি হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs England: 'একটা অসাধারণ দল', ফাইনালে উঠে মেসির মুখে কাদের প্রশংসা?
'একটা অসাধারণ দল', ফাইনালে উঠে মেসির মুখে কাদের প্রশংসা?
Argentina vs England: 'ফকল্যান্ড আমাদের', ইংরেজদের হারিয়ে ব্যানার লিসান্দ্রোদের, মাঠেই কাঁদলেন মেসি-মার্তিনেজ়
'ফকল্যান্ড আমাদের', ইংরেজদের হারিয়ে ব্যানার লিসান্দ্রোদের, মাঠেই কাঁদলেন মেসি-মার্তিনেজ়
Argentina vs England: পিছিয়ে থেকেও মেসি-ম্যাজিক, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্তিনা, ইতিহাসের হাতছানি
পিছিয়ে থেকেও মেসি-ম্যাজিক, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্তিনা, ইতিহাসের হাতছানি
Argentina vs England: কেন চিরাচরিত নীল-সাদা ছেড়ে অন্য রংয়ের জার্সি পরে নামছেন মেসিরা? কী এর বিশেষত্ব?
কেন চিরাচরিত নীল-সাদা ছেড়ে অন্য রংয়ের জার্সি পরে নামছেন মেসিরা? কী এর বিশেষত্ব?

ভিডিও

Madan Mitra: 'ঋতব্রত তৃণমূল'-এ যোগ দিয়েই Abhishek Banerjee-কে নিশানা মদন মিত্রের
Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার
CM Suvendu Adhikari: তৃণমূল জামানায় সরকারি বইমেলাতেও কয়েক কোটির দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
Madan Mitra|'হিটলারি কায়দায় ট্রেন থেকে নেমে ৪ তারিখ দেখে নেব,এসব করে হবে না', অভিষেককে নিশানা মদনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget