এক্সপ্লোর

ভারতীয় দলের মানসিকতাই দুমড়ে-মুচড়ে দিয়েছিলেন গ্রেগ চ্যাপেল: হরভজন

গ্রেগ চ্যাপেল হেড কোচ হয়ে আসার পর ভারতীয় দলের মানসিক কাঠামোটাই দুমড়ে-মুচড়ে গিয়েছিল। ভারতীয় ক্রিকেটের চ্যাপেল অধ্যায় সম্পর্কে খোলামোলা মতামত জানালেন সে সময় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হরভজন সিংহ।

নয়াদিল্লি: গ্রেগ চ্যাপেল হেড কোচ হয়ে আসার পর ভারতীয় দলের মানসিক কাঠামোটাই দুমড়ে-মুচড়ে গিয়েছিল। ভারতীয় ক্রিকেটের চ্যাপেল অধ্যায় সম্পর্কে খোলামোলা মতামত জানালেন সে সময় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হরভজন সিংহ। তিনি বলেছেন, ২০০৭-এর বিশ্বকাপ ছিল তাঁর কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়। প্রথম রাউন্ডেই শ্রীলঙ্কা ও বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ভারত। ওই সময় প্রাক্তন অজি ক্রিকেটার চ্যাপেল ছিলেন দলে হেড কোচ। দলের এই ব্যর্থতার জন্য ভাজ্জি চ্যাপেলকেই দায়ী করেছেন। তিনি বলেছেন, চ্যাপেলের আমলে দলের পরিবেশ একেবারেই ঠিক ছিল না। খেলোয়াড়দের পরস্পরের সম্পর্কে আস্থাও নষ্ট হয়ে গিয়েছিল। হরভজন ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, চ্যাপেল এসেই পুরো দলটাকেই কেমন তছনছ করে দিলেন। কোন উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন, জানি না। একটা দারুণ দলকে কীভাবে ধ্বংস করে দিতে হয়, তাঁর থেকে ভালো কেউ জানে না। ভগবানই জানেন, তাঁর উদ্দেশ্য কী ছিল। গোটা প্রেসও তিনি যেমন চাইতেন, তেমনই লিখত। যা মনে হত, তাই করতেন তিনি। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার ইউটিউব চ্যাট শো-তে এ কথা বলেছেন হরভজন। এই অফ স্পিনার বলেছেন, ২০০৭-এর ৫০ ওভারের বিশ্বকাপ আমার কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়। আমি ভেবেছিলাম, আমরা এমন একটা কঠিন সময়ের মধ্যে ছিলাম, যা ভারতীয় দলে খেলার উপযুক্ত নয়। আমার মনে হয়েছিল, ভারতীয় ক্রিকেটের দায়িত্বে সঠিক লোকজন নেই। মনে হয়েছিল, এই লোকগুলো ভারতীয় ক্রিকেটকে ধ্বংস করতে এসেছে। গ্রেগ চ্যাপেল কে ? কেন তিনি এ সব করছেন? তিনি সবাইকে বিভক্ত করে রাশ হাতে রাখতে চেয়েছিলেন। তাঁর অভিসন্ধি কী ছিল, আমি জানি না। ৩৯ বছরের ক্রিকেটার বলেছেন, যে দলটা ২০০৭-এর বিশ্বকাপ খেলতে গিয়েছিল, সেই দলে প্রচুর ভালো খেলোয়াড় ছিলেন। কিন্তু খেলোয়াড়রা কাঙ্খিত পারফর্ম করতে পারেননি। কারণ, কারুরই মানসিক অবস্থা ভালো ছিল না। কেউ একে অপরকে বিশ্বাস করত না। দল সুখী না হলে তার ফলাফলও আশানুরূপ হয় না। এটাই হয়েছিল। ভালো দল হওয়া সত্ত্বেও আমাদের প্রথম রাউন্ডেই ছিটকে যেতে হয়েছিল। যে দুটি দলের কাছে হেরেছিলাম, তারা বড় দল নয়। সে বছর শ্রীলঙ্কা ফাইনালে গেলেও আমার এখনও মনে হয়, ভারতীয় দল তাদের তূল্যমূল্য ছিল। একইসঙ্গে ওই বছরই টি ২০ বিশ্বকাপ জয়ের ঘটনার প্রসঙ্গও জানিয়েছেন হরভজন। তিনি বলেছেন, একেবারে আনকোরাদের নিয়ে দল গড়ার পরও দক্ষিণ আফ্রিকায় আয়োজিত বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। কারণ, গ্রেগের বিদায়ে ড্রেসিংরুমের দমবন্ধ পরিবেশ কেটে গিয়েছিল, মুক্ত বাতাস বইছিল। ওই সময় লালচাঁদ রাজপুত, ভেঙ্কটেশ প্রসাদ ও রবিন সিংহর মতো ভারতীয় কোচেরা দারুণ কাজ করেছিলেন। দল আবার জয়ের পথে ফেরে।

সেরা শিরোনাম

IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
ABD On Virat: 'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
IND vs WI 2nd T20I Live: জয়ের দিকে তড়তড়িয়ে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ়, দু'শো রানের গণ্ডিও পার করে ফেলল ক্যারিবিয়ানরা
জয়ের দিকে তড়তড়িয়ে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ়, দু'শো রানের গণ্ডিও পার করে ফেলল ক্যারিবিয়ানরা
India A vs Australia A: ব্যর্থ পাতিদারের লড়াই, রান তাড়া করে অস্ট্রেলিয়া এ দলের কাছে নিজেদের ডেরায় ফের হারল ভারত এ
ব্যর্থ পাতিদারের লড়াই, রান তাড়া করে অস্ট্রেলিয়া এ দলের কাছে নিজেদের ডেরায় ফের হারল ভারত এ

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget