এক্সপ্লোর

Gujrat Titans: পেস অ্যাটাকে শামির সঙ্গে উমেশ, নিলাম শাহরুখ খানকে নিয়ে কতটা শক্তিশালী হল গুজরাত শিবির?

IPL 2024: তার অন্যতম কারণ হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। দলকে চ্যাম্পিয়ন করেছিলেন ২ বছর আগে। তবে আইপিএলের নতুন মরসুমে ফের দলবদল করেছেন বঢোদরার অলরাউন্ডার।

আমদাবাদ: আইপিএলের (IPL 2024) ইতিহাসে মাত্র ২ মরসুমের অভিজ্ঞতা। কিন্তু এরমধ্যেই একবারের চ্যাম্পিয়ন। ২০২২ সালে প্রথমবার টুর্নামেন্টে আত্মপ্রকাশ করেছিলেন গুজরাত টাইটান্স (Gujrat Titans)। হার্দিক পাণ্ড্যের নেতৃত্বে সেবার ট্রফি ঘরে তুলে নেয় তারা। গতবার রানার্স আপ হয়েছিল দলটি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারতে হয়। এবারের নিলামের আগে সবচেয়ে আলোচিত দল ছিল গুজরাত শিবির। তার অন্যতম কারণ হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। দলকে চ্যাম্পিয়ন করেছিলেন ২ বছর আগে। তবে আইপিএলের নতুন মরসুমে ফের দলবদল করেছেন বঢোদরার অলরাউন্ডার। ফিরে গিয়েছেন নিজের পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে। শুধু তাইই নয় সেখানে রোহিত শর্মার (Rohit Sharma) বদলে তাঁকে নেতৃত্বভারও তুলে দেওয়া হয়েছে। অন্য়দিকে গুজরাতও শুভমন গিলকে (Subhman Gill) অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে। এই পরিস্থিতিতে নিলামের মঞ্চে সবচেয়ে বেশি টাকা নিয়ে নেমেছিল গুজরাত। দিনের শেষে কেমন হয়েছে তাঁদের দল?

গুজরাত নিলামের মঞ্চ থেকে বোলিং অ্যাটাককে আরও শক্তিশালী করতে চেয়েছিল। মহম্মদ শামি রয়েইছে তাঁদের। কিন্তু লকি ফার্গুসনকে ছেড়ে দিয়েছিল তাঁরা। এই পরিস্থিতিতে উমেশ যাদবকে ৫ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে দলে নেয় গুজরাত। এছাড়াও মিচেল স্টার্কের জন্য় ঝাঁপিয়েছিল তাঁরা। তবে শেষ পর্যন্ত কেকেআরের বিরুদ্ধে টক্করের পর হার মানতে হয়। তাঁরা দলে নেয় অজি পেসার স্পেনসার জনসনকে। ৫০ লক্ষ বেস প্রাইসের জনসন ১০ কোটি মূল্য গুজরাত শিবিরে যোগ দিচ্ছেন। লোয়ার অর্ডারে মারকাটারি ব্যাটিংয়ের জন্য শাহরুখ খানকে ৭ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে গুজরাত। কার্তিক ত্যাগীকে ৬০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছে তাঁরা। এছাড়া ২ তরুণ ব্যাটার রবিন মিঞ্জ ও সুশান্ত মিশ্র পেয়েছেন যথাক্রমে ৩ কোটি ৬০ লক্ষ ও ২ কোটি ২০ লক্ষ টাকা। আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাইকে মাত্র ৫০ লক্ষ বেস প্রাইসেই তুলে নিয়েছে গুজরাত। 

একনজরে গুজরাত টাইটান্স দল

অভিনব সদারঙ্গনি, বি সাই সুদর্শন, দর্শন নালকণ্ডে, ডেভিড মিলার, জয়ন্ত যাদব, জোশুয়া লিটল, কেন উইলিয়ামসন, ম্যাথু ওয়েড, মহম্মদ শামি, মোহিত শর্মা, নূর আহমেদ, আর সাই কিশোর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, শুভমান গিল, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান সাহা, স্পেনসার জনসন, শাহরুখ খান, উমেশ যাদব, রবিন মিঞ্জ, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী, আজমাতুল্লাহ ওমরজাই, মানব সুতার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget