এক্সপ্লোর

Harbhajan Singh: ব্যাট, বল ছেড়ে হাতে বক্সিং প্যাড, নতুন ভূমিকায় হরভজন সিংহ

Harbhajan Singh Boxing: হরভজন সিংহের ফিটনেস এবং প্রতিক্রিয়া দেখে মুগ্ধ ভারতীয় দলের বক্সার বিকাশ যাদবও।

নয়াদিল্লি: ব্যাট বল ছেড়ে বক্সিং প্যাড, গ্লাভস  হাতে তুলে নিলেন হরভজন সিংহ (Harbhajan Singh)। একেবারে বক্সারদের মতো ট্রেনিংও সারলেন। অপরদিকে আবার বক্সার বিকাশ যাদবের (Vikas Yadav) হাতে বক্সিং গ্লাভস নয়, বরং ক্রিকেট ব্যাট। বড় বড় শট মারছেন তিনি। বিষয়টা ঠিক কী?

আসলে সদ্যই এক বিশেষ শো চালু হয়েছে যেখানে ক্রীড়াবদরা নিজেদের খেলার বদলে একদিনের জন্য অপরজনের খেলা খেলার চেষ্টা করবেন। আর সেখানেই হরভজন সিংহ এবং বিকাশ যাদবের অদলবদল ঘটে। হরভজন বক্সিং করার চেষ্টা করেন এবং বিকাশ ব্যাট হাতে নিয়ে বড় ছক্কা হাঁকানোর লক্ষ্যে মাঠে নামেন।

তাঁর থেকে কড়া অনুশীলন নেওয়ার পর হরভজন সিংহকে দ্রুত গতিতে দুইটি বক্সিং প্যাড ধরার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিকাশ নিজেই। ২০ বারের মধ্যে ১৪ বারই হরভজন সেই প্যাড ক্যাচ করতে সক্ষম হয়, যা বিকাশকে বেশ প্রভাবিত করে। তিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের প্রশংসা করে বলেন, 'নিজের অভিজ্ঞতা থেকে বলছি, দশবারের পর লোকজন ক্লান্ত হয়ে পড়ে সহজ সহজ ক্যাচও মিস করে। তবে ওঁ তো আমাদের জাতীয় বক্সারদের অনেকের থেকে অনেক ভাল করেছে।' 

কড়া ট্রেনিংয়ের পর হরভজনের উপলব্ধি, বক্সিং শুধু ঘুষি মারার খেলা নয়, এটা অনেকটা দাবার মতোই, যার পিছনে প্রচুর পরিকল্পনা থাকে। তিনি বলেন, 'আজ বুঝতে পারলাম বক্সিং কতটা বিজ্ঞানসম্মত খেলা। এখানে শুধু ঘুষি মারলেই চলে না, এর পিছনে অনেক পরিকল্পনা, ভাবনাচিন্তা থাকে। অনেকটা দাবার মতো। কখন ঘুষি মারতে এবং কখন আত্মরক্ষা করতে হবে, সবটাই পরিকল্পনামাফিক হয়।'

হরভজন আবার বিকাশ যাদবকে ছক্কা হাঁকানোর চ্যালঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। কিংবদন্তি স্পিনারের বিরুদ্ধে তারকা বক্সার কিন্তু এক ওভারে দুই দুইটি ছক্কা হাঁকান। অবাক লাগলেও, হরভজন ছক্কা হজম করে খানিক খুশিই বটে। 'এই প্রথমবার আমার বিরুদ্ধে কোনও ব্যাটার ছক্কা হাঁকানোয় আমি তাঁকে বাহবা দিলেন। কারণ আমরা এখানে একে অপরের প্রতিদ্বন্দ্বী নই, বরং একে অপরের খেলাকে উদযাপন করছি। এই খেলায় ওঁ পটু না হলেও, হাল না ছেড়ে লড়ে যাওয়ার ওঁর মনোভাবটা সত্যিই প্রশংসনীয়। এই ধরনের চ্যাম্পিয়নরা কখনও হারতে পারেন না।' বলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তনী।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: রিচা, হরমনপ্রীতের দাপটে মহিলাদের এশিয়া কাপে নতুন ইতিহাস ভারতের, আমিরশাহির টার্গেট ২০২ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget