এক্সপ্লোর

Hardik Pandya Update: জাতীয় দলে প্রত্যাবর্তনে নতুন লক্ষ্য ঠিক করলেন হার্দিক, কিন্তু কী?

Hardik Pandya Update: দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে তিনি। তবে এরমধ্যেই আইপিএলের নতুন দল আমদাবাদের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিক পাণ্ড্যকে। বড় সম্মানের ব্যাপার।

মুম্বই: চোট- আঘাত তাঁর স্বল্প সময়ের কেরিয়ারের বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও জাতীয় দলে জায়গা হয়নি। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে তিনি। তবে এরমধ্যেই আইপিএলের নতুন দল আমদাবাদের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিক পাণ্ড্যকে। বড় সম্মানের ব্যাপার। তাই এবার এই আইপিএলের মঞ্চকেই হাতিয়ার করতে চান হার্দিক প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে। মুম্বই ইন্ডিয়ান্স আসন্ন আইপিএলের নিলামের আগে ছেড়ে দিয়েছিল হার্দিককে। এরপরই নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে আসন্ন আইপিএলে টুর্নামেন্টে অংশ নিতে চলা আমদাবাদ তাদের অধিনায়ক করেছে এই অলরাউন্ডারকে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে হার্দিক। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ''আমি আমার যাবতীয় প্রস্তুতি সারছি বিশ্বকাপের কথা মাথায় রেখেই। আমি দেশের জন্য বিশ্বকাপ জিততে চাই। ওটাই আমাকে শান্তি দেবে, খুশি করতে পারবে। আমার জেদ বিশ্বকাপ জেতা। আমার মনে হয় আইপিএল আমাকে একটা বড় মঞ্চ দিয়েছে নিজেকে মেলে ধরার। বিশ্বকাপের প্রস্তুতি সারারও। আমি তাই পরিশ্রম করছি দেশের জার্সিতে আবার খেলতে চাই। বিশ্বকাপে নামতে চাই।''

হার্দিক আরো বলেন, ''সবসময় আমি দলের কথা ভেবে খেলেছি। কিন্তু এবার নিজে মানসিক ও শারীরিকভাবে আরো শক্তিশালী হওয়ার জন্য প্রস্তুতি সারছি। পরিবারের জন্যও কিছু সময় দিতে চাই। জৈব সুরক্ষা বলয়ে আমরা অনেক সময় কাটাই। যা অসহ্যকর। সবাই মানসিকভাবে আমরা ক্লান্ত হয়ে পড়ি।''

উল্লেখ্য, হার্দিককে এবার রিটেনশন তালিকায় রাখেনি মুম্বই ইন্ডিয়ান্স। সেই সুযোগে তাঁকে তুলে নিয়েছে আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি। দলের অধিনায়কও করেছে হার্দিককে। আর খারাপ সময়ের মধ্যেও হার্দিকের চুক্তির অঙ্ক বেড়েছে ৪ কোটি টাকা!

১৫ কোটি টাকায় হার্দিককে নিয়েছে আমদাবাদ। আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খানের জন্যও ১৫ টাকা খরচ করছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। এছাড়া শুভমন গিলকে ৮ কোটি টাকায় দলে নিয়ে আমদাবাদ। সব মিলিয়ে তিন ক্রিকেটারের জন্য ৩৮ কোটি টাকা খরচ করেছে। ১২ ও ১৩ ফেব্রুয়ারি নিলামে ৫২ কোটি টাকা নিয়ে ক্রিকেটার কিনতে যাবে আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি।

 

 

 

 

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: আর্জেন্তাইন বিমান সেবিকার সঙ্গে চোখে চোখে দেখা, রোনাল্ডো কী বললেন জানেন?
আর্জেন্তাইন বিমান সেবিকার সঙ্গে চোখে চোখে দেখা, রোনাল্ডো কী বললেন জানেন?
Donald Trump FIFA: ট্রাম্পের ফোন ফিফা প্রেসিডেন্টকে, মার্কিন ফুটবলারের লাল কার্ড মকুব! ফুঁসছে ফুটবল বিশ্ব
ট্রাম্পের ফোন ফিফা প্রেসিডেন্টকে, মার্কিন ফুটবলারের লাল কার্ড মকুব! ফুঁসছে ফুটবল বিশ্ব
Cristiano Ronaldo: হঠাৎ করে স্পেন ম্য়াচের আগে রোনাল্ডো জানিয়ে দিলেন 'শেষ বিশ্বকাপ'
হঠাৎ করে স্পেন ম্য়াচের আগে রোনাল্ডো জানিয়ে দিলেন 'শেষ বিশ্বকাপ'
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড

ভিডিও

Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur Incident : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে গ্রেফতার আনন্দ সরদার, গ্রেফতারি বেড়ে ৩

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget