এক্সপ্লোর

অল্পের জন্য শতরান হারালেন হার্দিক, ২০৯ রানে অলআউট ভারত, দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ৬৫/২

কেপ টাউন: কিংবদন্তী কপিল দেবের সঙ্গে কেন তাঁর তুলনা করা হচ্ছে, সেটা ফের প্রমাণ করে দিলেন হার্দিক পাণ্ড্য। এতদিন একদিনের আন্তর্জাতিক ও টি-২০ ম্যাচে তাঁর অসাধারণ পারফরম্যান্স দেখা গিয়েছিল। এবার টেস্টেও সেটা দেখা গেল। দলের ব্যাটিং বিপর্যয়ের সময় চওড়া হয়ে উঠল তাঁর ব্যাট। পাশাপাশি বল হাতেও সাফল্য পেলেন হার্দিক। তিনি ক্রিকেটের তিন ফর্ম্যাটেই দুর্দান্ত অলরাউন্ডার হয়ে উঠছেন। আজ ব্যাট হাতে দুর্দান্ত লড়াই করে ভারতীয় দলকে ম্যাচে ফেরান হার্দিক। তিনি নিশ্চিত শতরানের দিকে এগিয়ে চলেছিলেন। কিন্তু ৯৩ রান করে আউট হন। দ্বিতীয় দিন তাঁর ব্যাটিং শৌর্যের সুবাদে ভদ্রস্থ স্কোরে পৌঁছতে পারে ভারত। আজ দিনের তৃতীয় সেশনে ২০৯ রানে অলআউট হয়ে যায় ভারত। হার্দিকের পাশাপাশি লড়াই করেন ভুবনেশ্বর কুমারও। তিনি করেন ২৫ রান। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার চেয়ে ৭৭ রানে পিছিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা করেছে ২ উইকেটে ৬৫ রান। ভারতের চেয়ে ১৪২ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। গতকাল দিনের শেষে ভারতের রান ছিল ৩ উইকেটে ২৮। আজ বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি গতকালের অপরাজিত ব্যাটসম্যান রোহিত শর্মা। তিনি মাত্র ১১ রান করে কাগিসো রাবাদার বলে এলবিডব্লু হয়ে যান। গতকালের অপর এক অপরাজিত ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ২৬ রান করে ভেরনন ফিল্যান্ডারের বলে ফাফ দু প্লেসির হাতে ক্যাচ দিয়ে ফেরেন। রবিচন্দ্রন অশ্বিনও ফিল্যান্ডারের শিকার হন। তিনি ১২ রান করেন। ঋদ্ধিমান সাহা কোনও রানই করতে পারেননি। তিনি ডেল স্টেইনের বলে এলবিডব্লু হয়ে যান। ৯২ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর ভারতীয় দল যখন রীতিমতো কোণঠাসা, তখনই লড়াই শুরু করেন হার্দিক ও ভুবনেশ্বর। হার্দিক একদিনের বা টি-২০ ম্যাচে যেভাবে ব্যাটিং করেন, আজও ঠিক সেভাবেই খেলেন। তাঁর এই ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি ও একটি ছক্কা। ভুবনেশ্বর অবশ্য মন্থর ব্যাটিং করেন। তবে এই জুটিই ভারতীয় দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। ভুবনেশ্বরকে আউট করে এই জুটি ভাঙেন মর্নি মর্কেল। হার্দিককে ফেরান রাবাদা। মহম্মদ শামি (৪ অপরাজিত) ও জসপ্রীত বুমরাহ (২) রান পাননি। দক্ষিণ আফ্রিকার হয়ে ফিল্যান্ডার ও রাবাদা তিনটি করে এবং স্টেইন ও মর্কেল দু’টি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার এডেন মার্করাম (৩৪) ও ডিন এলগার (২৫)। তাঁদের ফেরান হার্দিক। দিনের শেষে ক্রিজে কাগিসো রাবাদা (২) ও হাশিম আমলা (৪)। ম্যাচের এখনও তিন দিন বাকি। এই ম্যাচ বড় কোনও অঘটন ছাড়া পঞ্চম দিনে গড়াবে না। ভারতকে জিততে হলে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদেরও ভাল পারফরম্যান্স দেখাতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget