এক্সপ্লোর

IND vs AUS: পাঁচ তারকা ক্রিকেটারকে ছাড়াই কাল অজিদের বিরুদ্ধে নামছে ভারত, কী বললেন রোহিত?

IND vs AUS 2023: সেক্ষেত্রে অধিনায়ক হিসেবে ফের মাঠে নামতে দেখা যাবে রোহিত শর্মাকে। তবে আগামীকালের ম্য়াচে পাঁচ তারকা ক্রিকেটারকে পাচ্ছে না দল।

রাজকোট: আগামীকাল অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল  (Indian Cricket Team)। প্রথম দুটো ম্য়াচ টানা জিতে যাওয়ায় সিরিজও পকেটে পুরে নিয়েছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। এই পরিস্থিতিতে শেষ ম্যাচটি নিয়মরক্ষার হতে চলেছে ২ দলের কাছেই। প্রথম দুটো ম্যাচে দলে ছিলেন না ২ সিনিয়র তারকা রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। তাঁদের ছাড়াই দল জয় ছিনিয়ে নিয়েছে। আগামীকালের ম্যাচে অবশ্য দলের সঙ্গে ফিরছেন ২ জনই। সেক্ষেত্রে অধিনায়ক হিসেবে ফের মাঠে নামতে দেখা যাবে রোহিত শর্মাকে। তবে আগামীকালের ম্য়াচে পাঁচ তারকা ক্রিকেটারকে পাচ্ছে না দল। নিজেই সাংবাদিক বৈঠকে এসে এমনটা জানিয়ে দিলেন রোহিত শর্মা। সেক্ষেত্রে ১৩ সদস্যের দল থেকেই একাদশ সাজিয়ে নিতে হবে টিম ইন্ডিয়াকে। 

কী বললেন ভারত অধিনায়ক?

তৃতীয় ওয়ান ডে-র আগের দিন সাংবাদিক বৈঠকে এসে রোহিত শর্মা বললেন, ''আগামীকালের ম্যাচে শুভমন গিল, হার্দিক পাণ্ড্য, মহম্মদ শামি, শার্দুল ঠাকুর খেলতে পারবে না। অক্ষর পটেলকে আমরা পাচ্ছি না। ফলে ১৩ সদস্যের মধ্যে থেকে একাদশ সাজিয়ে নিতে হবে আমাদের।" এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করেছে ভারতীয় দল। চ্যাম্পিয়নও হয়েছে তাঁরা। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটো ওয়ান ডে ম্যাচে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ছাড়াই জয় ছিনিয়ে নিয়েছে কে এল রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় শিবির। সেই ২ ম্যাচে ছিলেন না বিরাট কোহলি ও রোহিত শর্মা। তবে ভারত অধিনায়ক ফিরছেন আগামীকালের ম্যাচে। রোহিত বলছেন, ''গত ১০ ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত খেলেছে দল। বোলাররা উইকেট পেয়েছে ও ব্যাটাররা রান পেয়েছে।''

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের গত দুটি ম্যাচে দারুণ ছন্দ মেলে ধরেছেন সূর্যকুমার যাদব। গত ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে শতরান হাঁকিয়ে ম্যাচ সেরা হয়েছেন শ্রেয়স আইয়ার। অজি ব্যাটিং অর্ডারকে দুরমুশ করতে বড় ভূমিকা নিয়েছেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সবমিলিয়ে বিশ্বকাপের প্রাক্কালে ভারতীয় দলের  ফর্ম দেখে আশাবাদী ক্রিকেট ভক্তরা। শ্রীলঙ্কা থেকে এশিয়া সেরা হয়ে আসার পর ঘরের মাঠে বিশ্বসেরা হওয়ার বিষয়ে অন্যতম ফেভারিট হিসেবেই প্রতিযোগিতায় নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল।

আরও পড়ুন: ডায়মন্ড হারবারের বিরুদ্ধে জয়, কলকাতা লিগ জয়ের আরও কাছে মহমেডান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget