এক্সপ্লোর

Mohammed Azharuddin: জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের পাশে দাঁড়ালেন আজহার, চিকিৎসার খরচ বহনের আশ্বাস

Noel David News: ৫১ বছরের নোয়েল ডেভিড কিডনির জটিল রোগে ভুগছেন। সোমবার হাসপাতালে গিয়ে প্রাক্তন সতীর্থের সব চিকিৎসার খরচ বহন করার আশ্বাস দেন হায়দরাবাদ ক্রিকেট সংস্থার (এইচসিএ) সভাপতি আজহারউদ্দিন।

হায়দরাবাদ: জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আক্রান্ত কিডনির জটিল সমস্যায়। তাঁর চিকিৎসার খরচ হবনের আশ্বাস দিলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (Mohammed Azharuddin)।

৫১ বছরের নোয়েল ডেভিড (Noel David) কিডনির জটিল রোগে ভুগছেন গত কয়েক বছর ধরে। চিকিৎসার জন্য খরচ হয়েছে বহু টাকা। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, কিডনি প্রতিস্থাপন করা ছাড়া তাঁকে সারিয়ে তোলার আর কোনও উপায় নেই। হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে বুধবার কিডনি প্রতিস্থাপন হবে প্রাক্তন ক্রিকেটারের।

সোমবার হাসপাতালে গিয়ে প্রাক্তন সতীর্থের সব চিকিৎসার খরচ বহন করার আশ্বাস দেন হায়দরাবাদ ক্রিকেট সংস্থার (এইচসিএ) সভাপতি আজহারউদ্দিন। নোয়েলের চিকিৎসা এবং বুধবারের অস্ত্রোপচারের সমস্ত খরচ এইচসিএ বহন করবে বলে জানিয়েছেন তিনি। সংক্রমণের ঝুঁকি এড়াতে নোয়েলকে সম্পূর্ণ জীবাণু মুক্ত পরিবেশে রাখা হয়েছে।

১৬ দিনের মধ্যে মেয়ে ও বাবাকে হারিয়েও খেলে চলেছেন, ক্রিকেট মাঠে দৃষ্টান্ত বিষ্ণুর

নোয়েল ডেভিড ভারতের হয়ে চারটি একদিনের ম্যাচ খেলেছিলেন। তিনি গুরুতর অসুস্থ। কিডনির জটিল রোগে ভুগছেন গত কয়েক বছর ধরে। চিকিৎসার জন্য খরচ হয়েছে বহু টাকা। চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন, এ বার তাঁকে কিডনি প্রতিস্থাপন করতেই হবে। এ ছাড়া কোনও উপায় নেই। কিন্তু তাতে অনেক খরচ। যেন আকাশ ভেঙে পড়েছিল নোয়েলের পরিবারের উপর। 

খবর পেয়ে প্রাক্তন ক্রিকেটারের পরিবারের পাশে দাঁড়ান হায়দরাবাদ ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট মহম্মদ আজহারউদ্দিন। তিনি আশ্বাস দেন, সব খরচ বহন করার। সোমবার নিজে হাসপাতালে গিয়ে প্রাক্তন সতীর্থের চিকিৎসার জন্য যাবতীয় খরচ বহনের আশ্বাস দেন আজহার। এর পরেই বুধবার কিডনি প্রতিস্থাপন হবে প্রাক্তন ক্রিকেটারের।

প্রসঙ্গত ভারতের হয়ে শেষবার ১৯৯৭ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছিলেন প্রাক্তন ব্যাটার নোয়েল ডেভিড। বাঁহাতে স্পিন বলও করতে পারতেন তিনি।

জৈব সুরক্ষা বলয়ের আতঙ্ক! আইপিএল থেকে সরলেন তারকা ক্রিকেটার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?

ভিডিও

Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget