এক্সপ্লোর

IND vs ENG: কুলদীপের ব্যাটিংয়ে মুগ্ধ রোহিত, দরাজ সার্টিফিকেট দিলেন চায়নাম্য়ানকে

IND vs ENG, 5th Test: ৪ উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ১ উইকেট নিয়েছিলেন জাডেজা। পরে ব্যাট হাতেও কুলদীপ যাদব গুরুত্বপূর্ণ ৩০ রানের ইনিংস খেলেন। 

ধর্মশালা: মাত্র আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে ভারত-ইংল্যান্ড (India vs England) পঞ্চম টেস্ট। ভারতের স্পিনিং ট্র্যাকে একেবারেই গোটা সিরিজে নাস্তানাবুদ হতে হয়েছিল ইংল্যান্ডের ব্যাটাররা। ধর্মশালায় প্রথম ইনিংসে পাঁচ উইকেট একাই নিয়ে গিয়েছিলেন কুলদীপ। ৪ উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ১ উইকেট নিয়েছিলেন জাডেজা (Ravindra Jadeja)। পরে ব্যাট হাতেও কুলদীপ যাদব গুরুত্বপূর্ণ ৩০ রানের ইনিংস খেলেন। কুলদীপের অলরাউন্ার পারফরম্য়ান্সে মুগ্ধ রোহিত শর্মা।

ধর্মশালায় ম্য়াচের সেরাও হয়েছেন কুলদীপ। ভারত অধিনায়ক বলছেন, ''আমরা বরাবর জানতাম যে কুলদীপের মধ্যে ক্ষমতা রয়েছে ম্য়াচ জেতানোর। হাঁটুর চোট সারিয়ে ফেরার পর থেকে বল হাতে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে কুলদীপ। এবার ব্যাট হাতেও নিজের ছাপ রাখছে ও।'' গোটা সিরিজে মোট ৯৭ রান ও ১৯ উইকেট নিয়েছেন কুলদীপ। হিটম্য়ান আরও বলেন, ''ব্যাট হাতে লোয়ার অর্ডার এবার দারুণ পারফর্ম করেছে। কুলদীপের ব্যাটিং দেখতে পাওয়াটা দারুণ মজার। ক্রিজে টিকে থেকে লড়ে গিয়েছে অ্যান্ডারসনের মত বোলারের বিরুদ্ধে।''

জয়সওয়ালেরও প্রশংসা শোনা গেল রোহিতের মুখে। চলতি সিরিজে রোহিত-জয়সওয়াল জুটিই পাঁচটি ম্য়াচে ভারতের হয়ে ওপেনিং করতে নেমেছিলেন। সাতশোর বেশি রান করেছেন যশস্বী চলতি সিরিজে। হিটম্য়ান বলছেন, ''দারুণ একটা সিরিজ গেল ওর জন্য। এই ছেলেটা অনেক দূর যাবে। ওর হাতে শট রয়েছে। বোলারদের পাল্টা চাপ দিতে পারে। মারমুখি ব্যাটিং করতে পারে। অতিরিক্ত ডিফেন্সিভ মুডে চলে যায় না কখনওই।''

ম্য়াচে প্রথমে ব্যাটিং করতে নেমে ২১৮ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৪৭৩ রান বোর্ডে তুলে নেয় টিম ইন্ডিয়া। শতরান হাঁকান রোহিত শর্মা ও শুভমন গিল।  ৫৮ বলে ৫৭ রানের ঝকঝকে ইনিংস নবাগত যশস্বী জয়সওয়ালের। এরপর শোয়েব বশিরের বলে যশস্বী স্ট্যাম্প আউট হতেই রোহিতের সঙ্গে সঙ্গ দিতে মাঠে নামেন শুভমন গিল। ১৬২ বলে ১০৩ রান করেন অধিনায়ক রোহিত শর্মা, অন্যদিকে ১৫০ বলে ১১০ রান করে লক্ষ্যমাত্রা বাড়িয়ে দেন শুভমনও। পরবর্তীতে দেবদত্ত পাড়িক্কাল, সরফরাজ খান যথাক্রমে- ৬৫ এবং ৫৬ রান করে ভারতের মোট রান ৪৫০ এর উপরে নিয়ে যান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৯৫ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড শিবির। জো রুট অর্ধশতরান হাঁকান।

সেরা শিরোনাম

Rishabh Pant: পন্থের সমালোচনায় মুখর অশ্বিন, কী বললেন প্রাক্তন অফস্পিনার?
পন্থের সমালোচনায় মুখর অশ্বিন, কী বললেন প্রাক্তন অফস্পিনার?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Kapil On Siraj: 'সিরাজের জন্য আমারও খারাপ লাগছে', একাদশ নির্বাচন নিয়ে এবার প্রশ্ন তুললেন কপিল দেব
'সিরাজের জন্য আমারও খারাপ লাগছে', একাদশ নির্বাচন নিয়ে এবার প্রশ্ন তুললেন কপিল দেব
NZ vs IND: চাপে থাকলেও ম্যাচে ফিরবে ভারত, আশাবাদী কোচ, ক্রাইস্টচার্চে উইকেটহীন বুমরারও পাশে দাঁড়ালেন বাহুতুলে
চাপে থাকলেও ম্যাচে ফিরবে ভারত, আশাবাদী কোচ, ক্রাইস্টচার্চে উইকেটহীন বুমরারও পাশে দাঁড়ালেন বাহুতুলে

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget