এক্সপ্লোর

হকি বিশ্বকাপ: দ্বিতীয়ার্ধ্বে খেলার ধরন পালটে উপকার পেয়েছে দল, বললেন ভারতের কোচ

ভুবনেশ্বর: ভারত-বেলজিয়াম ম্যাচের দ্বিতীয়ার্ধ্বে খেলার ধরন ও গেম প্ল্যানে পরিবর্তন এনে সাফল্য পেয়েছে টিম ইন্ডিয়া। খেলার শুরুতে গোল হজম করেও ২-২ গোলে ম্যাচ ড্র রেখেছে তারা। খেলার পর ভারতের চিফ কোচ হরেন্দ্র সিংহ এ কথা জানিয়েছেন। পুল সি-র এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত খেলা শুরুর ৮ মিনিটের মাথায় ১ গোলে পিছিয়ে যায়। কিন্তু তারপকে দারুণভাবে ম্যাচে ফেরে আকাশদীপ সিংহের দল। দ্বিতীয়ার্ধ্বে তারা এগিয়ে ছিল ২-১-এ। কিন্তু গোল শোধ করে ২-২-এ ম্যাচ ড্র রাখতে সক্ষম হয় বিশ্বের তৃতীয় সেরা দল বেলজিয়াম। হরেন্দ্র জানিয়েছেন, বেলজিয়াম যে ম্যাচের শুরু থেকেই যেভাবে আক্রমণের ঝড় বইয়েছিল তাতে তাঁরা বিস্মিত হননি। এ জন্য তৈরি ছিল দল। বেলজিয়ান দল জানত, খেলা যত এগোবে, ভারতীয় দল তত বিপজ্জনক হবে। ভারতীয় খেলোয়াড়রা দর্শকদের সমর্থন পুরোপুরি কাজে লাগিয়েছেন। প্রথমার্ধ্বে ভারতের কাছে তেমন বল পৌঁছচ্ছিল না, দ্বিতীয়ার্ধ্বে তাই খেলার ধরন কিছুটা বদলানো হয়। এই পরিবর্তন দারুণ কাজে দেয়, বল শূন্যে রেখে খেলতে শুরু করেন খেলোয়াড়রা। খেলার শেষ দিকে বেলজিয়ামের খেলোয়াড়রা হাঁফিয়ে পড়েছিলেন বলে মন্তব্য করেছেন তিনি। উল্টোদিকে ভারতীয় খেলোয়াড়দের ফিটনেস তাঁদের যথেষ্ট সাহায্য করেছে। এত ফিট ভারতীয় দল তিনি আগে দেখেননি। বল স্টিকে আসুক বা না আসুক, এনার্জি লেভেল কমানো চলবে না, নাজেহাল করে দিতে হবে প্রতিপক্ষকে। চিফ কোচ বলেছেন, ভারতের প্রধান শক্তি আক্রমণাত্মক হকি, সে ক্ষেত্রে কোনও সমঝোতা চলবে না, কখনও রক্ষণাত্মক খেলবে না ভারত।  যেভাবে খেলা শেষের মিনিটচারেক আগে যেভাবে বেলজিয়াম ম্যাচ ড্র করতে সক্ষম হল, তা প্রতিরক্ষার ভুলে। বল ছিল ভারতীয়দের কাছে, বল নিয়ে দৌড়তেও চেষ্টা করে তারা, তখনই পাস দেওয়া উচিত ছিল কিন্তু তা হয়নি। সেই সুযোগে গোল পেয়ে যায় বেলজিয়াম। এই মুহূর্তে গোলের তফাতে পুল সি-র এক নম্বরে ভারত। কিন্তু হরেন্দ্র মনে করেন, এখনও যে কোনওরকম পরিবর্তন হতে পারে। তাই শেষ খেলায় তাঁদের নজর থাকবে পুলে প্রথম দুটি দলে থাকার জন্য। সেই ম্যাচই ঠিক করবে তাঁরা সরাসরি কোয়ার্টার ফাইনালে যাবেন না ক্রসওভার খেলবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget