এক্সপ্লোর

ISL: আইএসএলে সেরা ৫ দল ও তাঁদের সম্ভাবনা কেমন?

ISL UPdate: এটিকে মোহনবাগানকে নিয়ে আলাদা টিম প্রিভিউ প্রকাশিত হয়েছে আগেই। তাই গতবারের সেরা ছয়ে থাকা বাকি পাঁচ ক্লাবকে নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে।  

কলকাতা: গত হিরো ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) লিগ টেবলে যে ছ’টি দল ছিল, তাদের মধ্যে এটিকে মোহনবাগানকে (ATK Mohunbagan) বাদ দিলে যে পাঁচটি ক্লাব পড়ে থাকে, সেই ক্লাবগুলি এ বার কেমন দল তৈরি করেছে, তা নিয়েই এই বিশেষ প্রতিবদন। ফাইনালিস্ট-সেমিফাইনালিস্টদের এ বার বাড়তি তাগিদ তো আছেই, তা ছাড়া প্রথম চারের বাইরে থাকা দুই দল এ বার নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠবে। যদিও এ বার সেরা ছয় দল নক আউটে খেলার সুযোগ পাবে। কিন্তু প্রথম চারে থাকার সন্মানই আলাদা। এ বার কেমন হল গতবার ওপরের দিকে থাকা ক্লাবগুলির দল, তা একবার দেখে নেওয়া যাক। এটিকে মোহনবাগানকে নিয়ে আলাদা টিম প্রিভিউ প্রকাশিত হয়েছে আগেই। তাই গতবারের সেরা ছয়ে থাকা বাকি পাঁচ ক্লাবকে নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে।  

গতবারের চ্যাম্পিয়ন হিসেবে হায়দরাবাদ এফসি-র ওপর এ বার বাড়তি চাপ তো থাকবেই। যে কোনও টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ক্ষেত্রে যেটা থেকে থাকে। সমর্থকদের বাড়তি প্রত্যাশা ও নিজেদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার চাপ থাকে তাদের ওপর। হায়দরাবাদ এফসি-র ওপরও সেই চাপটা এ বার সারা লিগেই থাকবে। যদিও এখন পর্যন্ত হিরো আইএসএলের আটটি মরসুমে কোনও দলই পরপর দু’বার চ্যাম্পিয়ন হতে পারেনি। এ বার তাই হায়দরাবাদের সামনে খেতাব রক্ষা করে নজির গড়ার সুযোগ রয়েছে। গতবার ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ থাকার পর কেরালা ব্লাস্টার্সকে টাই ব্রেকারে ৩-১-এ হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিজামের শহরের দল। এ বার তারা কতদূর এগোতে পারবে সে দিকে অনেকেই নজর দিয়ে বসে থাকবে। বিশেষ করে হায়দরাবাদের সমর্থকেরা।

কেরালা ব্লাস্টার্স

গতবার ফাইনালে দুর্ভাগ্যজনক ভাবে হেরে যাওয়ার পরে এ বার কেরালা ব্লাস্টার্স ফের ফাইনালে ওঠার জন্য মরিয়া। এ বার যেহেতু নিজেদের ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে খেলতে পারবে তারা, তাই এ বার তাদের আত্মবিশ্বাসের স্তরও অনেক উঁচুতে থাকবে, এমন আশা করা যায়।

গতবারের দলের ভারতীয়দের বেশিরভাগকেই রেখে দিয়েছে ব্লাস্টার্স। তবে বেশ কয়েকজন নতুন বিদেশিকে নিয়েছে তারা। তবে আলভারো ভাসকেজ ও জর্জ পেরেরা দিয়াজের মতো দুই বিদেশি ফুটবলারকে হারাতেও হয়েছে তাদের। নতুনদের বিদেশিদের মধ্যে রয়েছেন দুই গ্রিসজাত সেন্টার ফরোয়ার্ড আপোস্তোলোস গিয়ানু ও দিমিত্রিয়স দায়ামান্তাকস, স্প্যানিশ সেন্টার ব্যাক ভিক্টর মঙ্গিল, ইউক্রেনের মিডফিল্ডার ইভান কালিউঝনি। ভারতীয় মিডফিল্ডার ব্রাইস মিরান্ডা ও সৌরভ মন্ডল ও সেন্টার ফরোয়ার্ড বিদ্যাসাগর সিং এ বার প্রথম কেরালারা দলের জার্সি গায়ে খেলবেন।

জামশেদপুর এফসি

গতবারের লিগশিল্ড জয়ী জামশেদপুর এ বারও ভাল কিছু করার তাগিদ নিয়েই হিরো আইএসএলের নামবে। চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি-কে পিছনে ফেলে তারা এক নম্বরে থেকে লিগপর্ব শেষ করে। এ বারেও সেরকমই কিছু করার লক্ষ্য নিয়ে মাঠে নামলেও দলের দুই স্তম্ভকে এ বার পাচ্ছে না ইস্পাতনগরীর দল। কোচ আওয়েন কোইল, যিনি দলটাকে লিগসেরা হতে দারুন ভাবে সাহায্য করেছেন এবং এই সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা স্কটিশ তারকা গ্রেগ স্টুয়ার্ট, এঁরা কেউই এ বার জামশেদপুর এফসি-র সঙ্গে নেই।

সেরা শিরোনাম

Dhruv Jurel: প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
Leandro Paredes: সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget