এক্সপ্লোর

Dravid on Kohli: কোহলির পাশে দাঁড়িয়ে বিরাট-বার্তা গুরু দ্রাবিড়ের, কী বললেন টিম ইন্ডিয়ার হেড কোচ?

Ind vs SA: দুঃসময়ে কোহলি পাশে পেলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। যিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন যে, কোহলির বড় রানে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা।

জোহানেসবার্গ: টেস্টে তিনি শেষ সেঞ্চুরি করেছিলেন দু'বছর আগে। ২০১৯ সালের নভেম্বরে। ইডেন গার্ডেন্সে। বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে নৈশালোকের ম্যাচে। ২০২১ সালটা ভাল যায়নি ব্যাটার বিরাট কোহলির (Virat Kohli)। এমনকী, চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজে সেঞ্চুরিয়নে প্রথম টেস্টেও রান পাননি।

তবে দুঃসময়ে কোহলি পাশে পেলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। যিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন যে, কোহলির বড় রানে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা। ক্রিজে জমে গেলেই বড় রান করবেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে গুরু দ্রাবিড় বলেন, 'গত ২০ দিন ধরে বিরাট কোহলি অসাধারণ ছন্দে রয়েছে। যেভাবে প্র্যাক্টিস করেছে, ট্রেনিং করেছে, তা এক কথায় অসাধারণ।'

রান পাচ্ছেন না বলে প্র্যাক্টিসে নিজেকে নিংড়ে দিচ্ছেন ক্যাপ্টেন কোহলি। যা দেখে মুগ্ধ গুরু দ্রাবিড়। বলে দিচ্ছেন, 'নিজের প্রস্তুতি নিয়ে ও যেরকম মগ্ন থাকছে, কোনও প্রশংসাই যথেষ্ট নয়। এবং যেভাবে ও মাঠে ও মাঠের বাইরে দলের সঙ্গে একাত্ম হয়ে উঠেছে, অসাধারণ। ও ব্যাটে ইনিংসগুলোকে বড় ইনিংসে পরিবর্তিত করতে পারছে না। তবে ক্রিজে জমে গেলে খুব শীঘ্রই বড় রান পাবে।'

ভারতীয় দলের ছায়া, তিন ফর্ম্যাটের জন্য দুজন আলাদা অধিনায়ক বাছার পথে সিএবি

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সুদীর্ঘ অভিজ্ঞতা থেকে দ্রাবিড় জানিয়েছেন, কেরিয়ারে এরকম পর্ব আসে যখন ভাল ব্যাটিং করলেও বড় রান আসে না। দ্রাবিড় বলেছেন, 'অনেকরকম ব্যাপার থাকে। কেরিয়ারে এরকম সময় থাকে যখন আপনি ভাল ব্যাট করছেন কিন্তু বড় রান আসছে না। এটা সকলের সঙ্গেই হয়। তবে ইতিবাচক ব্যাপার হল যে, ব্যাটিং ভাল হচ্ছে এবং সে জন্যই ইনিংসের শুরুটা ভাল হচ্ছে।'

দ্রাবিড় যোগ করেছেন, 'ব্যাপারটা এই নয় যে, ওরা ইনিংসকে বড় ইনিংসে পরিণত করতে জানে না। শুধু সময়ের অপেক্ষা। শীঘ্রই দারুণ কিছু পারফরম্যান্স দেখতে চলেছি আমরা।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget