এক্সপ্লোর

IND vs ENG: ''ওঁর থেকে ম্যাচ জেতানো পারফরম্যান্স দেখতে চাই'', কাকে উদ্দেশ্য করে বললেন দ্রাবিড়?

IND vs ENG Test: তা এখনই বোঝা যাচ্ছে না। কিন্তু দ্রাবিড় চাইছেন রোহিত খেলুক না খেলুক তাঁর দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার যেন নিজের সেরা পারফরম্যান্স দেখাতে পারেন। 

বার্মিংহ্যাম: কিউয়িদের হারিয়ে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে খেলতে নামছে বেন স্টোকসের ইংল্য়ান্ড। ফর্মে থাকা শক্তিশালী ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে নামার আগে তাই নিজেদের আত্মবিশ্বাসে কোনও চিড় ধরুক, চান না ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। দলের অধিনায়ক রোহিত শর্মা করোনা আক্রান্ত হওয়ায় এমনিতেই চাপ বেড়েছে টিম ম্য়ানেজমেন্টের। এই পরিস্থিতিতে হিটম্যান আদৌ দলে ঢুকতে পারবেন কি না, তা এখনই বোঝা যাচ্ছে না। কিন্তু দ্রাবিড় চাইছেন রোহিত খেলুক না খেলুক তাঁর দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার যেন নিজের সেরা পারফরম্যান্স দেখাতে পারেন। 

বিরাটকে নিয়ে আত্মবিশ্বাসী দ্রাবিড়

গত আড়াই বছরের ওপরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি নেই। প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ৩৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান পূরণ করেছেন। তবে বিরাট ভক্তরা আশাবাদী যে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্টে তিন অঙ্কের স্কোর দেখতে পাওয়া যাবে কোহলির ব্যাট থেকে। সেই আশায় আশাবাদী ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। তিনি বলেন, ''প্রত্যেক খেলোয়াড়কেই এই ধরনের পর্যায় অতিক্রম করতে হয়। এর মধ্য দিয়ে যাচ্ছে বিরাট কোহলিও। সেঞ্চুরি ফোকাস করার সময় এখন নয়। সেঞ্চুরিকে সাফল্য হিসেবে দেখছে, কিন্তু আমরা জয় পেতে চাই। বিরাট কোহলি যখন ড্রেসিংরুমে থাকে, তখন অনেক মানুষকে অনুপ্রাণিত করে।'' 

দ্রাবিড় আরও বলেন, ''মানুষ সবসময় সেঞ্চুরি করলেই তা সাফল্য হিসেবে দেখে, কিন্তু আমি ওঁর থেকে ম্যাচ জেতানো পারফরম্যান্স চাইছি। এর আগেও কেপ টাউনে কঠিন পরিস্থিতিতে ৭৯ রান করেছিল ওঁ। শতরান না হলেও সেই ইনিংসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল।''

উল্লেখ্য, ২০১৯ সালে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে শেষবারের মত আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট। এরপর থেকে আর তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি তিনি। 

আরও পড়ুন: প্রথমে মুখ গম্ভীর, এরপরই মুচকি হাসি, ক্যামেরাম্যানকে চমকে দেওয়া কোহলির ভিডিও ভাইরাল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Neymar: 'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
Duleep Trophy: অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
Argentina Football Team: কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget