এক্সপ্লোর

World Test Championship: ক্রিকেটের 'হোম' লর্ডসেই আয়োজিত হবে পরপর দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

WTC Finals: ২০২১ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও লর্ডসেই আয়োজিত হওয়ার কথা ছিল। তবে করোনাজনিত বিধিনিষেধের জেরে তা সাউদাম্পটনে সরানো হয়।

বার্মিংহ্যাম: মঙ্গলবারই (২৭ জুলাই) ইংল্যান্ডের বার্মিংহ্যামে আইসিসির (ICC) বার্ষিক সভা বসেছিল। সেই সভায় একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৪ সাল থেকে মহিলাদের পরবর্তী চার আইসিসি টুর্নামেন্টের আয়োজক দেশের নাম তো ঘোষণা করা হয়ই, পাশাপাশি পরবর্তী দুই বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (World Test Championship Final) ভেন্যুও জানিয়ে দেওয়া হয়েছে।

২০২৩ এবং ২০২৫, দুই পর্বেরই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আসর বসবে ক্রিকেটের 'হোম' লর্ডসে (Lord's Cricket Ground)। ২০২১ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও লর্ডসেই আয়োজিত হওয়ার কথা ছিল। তবে করোনাজনিত বিধিনিষেধের জেরে তা সাউদাম্পটনে সরানো হয়। ভারতকে হারিয়ে সেই চ্যাম্পিয়নশিপ জিতেছিল নিউজিল্যান্ড। তবে এবার করোনাজনিত সমস্যা আর নেই। তাই লর্ডসকেই চ্যাম্পিয়নশিপ আয়োজনের দায়িত্ব দেওয়া হল। আইসিসি সভাপত গ্রেগ বার্কলে এই সিদ্ধান্তের পিছনের কারণটাও ব্যাখা করেছেন।

লর্ডসে আয়োজনের কারণ

তিনি জানান, 'জুন মাসে চ্যাম্পিয়নশিপের ফাইনালটি খেলা হবে। সেই কারণেই অন্যান্য অনেক মাঠই সেই সময় পাওয়া যাবে না। আর আমরা তো এখন করোনার প্রকোপ থেকেও বেরিয়ে এসেছি। তাই লর্ডসেই ম্যাচগুলি আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিম্বাবোয়ে, আয়ার্ল্যান্ড, আফগানিস্তান বাদে আইসিসির বাকি নয় পূর্ণ সদস্য দেশই অংশগ্রহণ করে। দুই বছরে প্রতিটি দেশ ঘরে তিনটি ও বাইরে তিনটি, মোট ছয়টি সিরিজ খেলে এই টুর্নামেন্টে। বছর শেষে পয়েন্টের বিচারে তালিকায় প্রথম দুইয়ে থাকা দেশ ফাইনাল খেলে।

আইসিসি কমিটিতে লক্ষ্মণ

গতকাল আইসিসির সভায় ড্যানিয়েল ভেট্টোরি ও ভিভিএস লক্ষ্মণকে বর্তমান খেলোয়াড়দের প্রতিনিধি হিসাবে আইসিসির পুরুষদের ক্রিকেট কমিটিতে সামিল করা হয়। আর অতীতের খেলোয়াড়দের প্রতিনিধি হিসাবে মাহেলা জয়বর্ধনের পর রজার হার্পারকেও এই কমিটিতে যুক্ত করা হয়েছে। এই কমিটির প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি এ বছর নভেম্বরেই আইসিসির নতুন চেয়ারম্যান বাছাই করা হবে বলেও জানানো হয়। এই নতুন চেয়ারম্যান ১ ডিসেম্বর ২০২২ থেকে ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত দায়িত্বে থাকবেন।

:

সেরা শিরোনাম

Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget