এক্সপ্লোর

ICC ODI Rankings: আইসিসি র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দুইয়ে বিরাট, চারে রোহিত

ICC ODI Rankings: প্রথম দশে রয়েছেন মাত্র ২ জন ভারতীয়। বিরাট কোহলি (virat kohli) ও রোহিত শর্মা (rohit sharma)। ৮৩৬ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট।

দুবাই: আইসিসি (icc) ওয়ান ডে ফর্ম্যাটের ব্যাটারদের ক্রমতালিকা প্রকাশিত হল বুধবার। প্রথম দশে রয়েছেন মাত্র ২ জন ভারতীয়। বিরাট কোহলি (virat kohli) ও রোহিত শর্মা (rohit sharma)। ৮৩৬ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট। অন্যদিকে ৮০১ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন রোহিত শর্মা। তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। তাঁর ঝুলিতে রয়েছে ৮৭৩ পয়েন্ট।

তবে ব্যাটারদের তালিকায় সবেচেয় বেশি উন্নতি করেছেন রাসি ভ্যান ডার ডুসেন। এই প্রোটিয়া তারকা ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে শতরানও হাঁকিয়েছিলেন। তিনি দশ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন তালিকায়। কুইন্টন ডি ককও চার ধাপ এগিয়ে ৫ নম্বরে উঠে এসেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৭৮৩ পয়েন্ট। ২০১৯ সালের বিশ্বকাপের পর প্রথমবার ব্যাটারদের তালিকায় আইসিসি ক্রমতালিকায় প্রথম পাঁচে উঠে এলেন ডি কক। ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে কেপটাউনে ম্যাচ উইনিং ১২৪ রানের ইনিংস খেলেছিলেন ডি কক। এছাড়া গোটা সিরিজে ২২৯ রান করেছেন। অন্যদিকে ডুসেন গোটা সিরিজে একটি শতরান সহ ২১৮ রান করেছেন। 

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজে ফিরছেন রোহিত শর্মা। পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে তিনি প্রথমবার মাঠে নামবেন। তবে রোহিত শর্মা ফিরলেও আসন্ন সিরিজে পাওয়া যাবে না রবিচন্দ্রন অশ্বিনকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে জাতীয় দলে ডাক পেয়েছিলেন। কিন্তু ফের চোটের জন্য তাঁকে মাঠের বাইরেই থাকতে হবে কয়েক সপ্তাহ। সেক্ষেত্রে ফেব্রুয়ারি-মার্চে হতে চলা শ্রীলঙ্কা সিরিজে হয়ত জাতীয় দলে ফের ফিরবেন এই অভিজ্ঞ অফস্পিনার। এদিকে, রবীন্দ্র জাদেজাকে সম্প্রতি এনসিএতে বোলিং ও ব্যাটিং করতে দেখা গিয়েছে। কিন্তু তাঁর ফিটনেস রিপোর্টের ওপর নির্ভর করেই নির্বাচকরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে হার্দিক পাণ্ড্য এখনও পুরোপুরি ফিট নয় বলে জানা গিয়েছে। প্রোটিয়া সফরে থাকলেও, ঘরের মাঠে সিরিজে স্কোয়াডে সুযোগ নাও মিলতে পারে ভুবনেশ্বর কুমারের। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

South African Footballer Died: চলতি বিশ্বকাপেই দাপট দেখিয়েছিলেন মাঠে, মাত্র ২৫-এই প্রাণ হারালেন এই তারকা ফুটবলার
চলতি বিশ্বকাপেই দাপট দেখিয়েছিলেন মাঠে, মাত্র ২৫-এই প্রাণ হারালেন এই তরুণ ফুটবলার
IND vs ENG T20 Live: বৃষ্টিবিঘ্নিত শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নিলেন শ্রেয়স, ভারতীয় একাদশে দুটো বড় পরিবর্তন
বৃষ্টিবিঘ্নিত শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নিলেন শ্রেয়স, ভারতীয় একাদশে দুটো বড় পরিবর্তন
Norway vs England: কোয়ার্টার ফাইনালে মাঠের লড়াইয়ের আগেই শুরু মগজাস্ত্রের লড়াই, ইংল্যান্ডকে ফেভারিট তকমা নরওয়ে কোচের
কোয়ার্টার ফাইনালে মাঠের লড়াইয়ের আগেই শুরু মগজাস্ত্রের লড়াই, ইংল্যান্ডকে ফেভারিট তকমা নরওয়ে কোচের
Robin Singh: কেপ ভার্দের থেকে শেখা উচিত ভারতের, AIFF-কে কী বার্তা দিলেন রবিন সিংহ?
কেপ ভার্দের থেকে শেখা উচিত ভারতের, AIFF-কে কী বার্তা দিলেন রবিন সিংহ?

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget