এক্সপ্লোর

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে সাকিবকে টপকে এক নম্বর অলরাউন্ডার জাদেজা

নয়াদিল্লি: শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ৭০ রানের ইনিংস ও দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছন রবীন্দ্র জাদেজা। আর এই পারফরম্যান্সের পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সাকিব অল হাসানকে টপকে এক নম্বর অলরাউন্ডার হলেন জাদেজা। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারের তালিকায় কেরিয়ারে এই প্রথম এক নম্বর স্থান দখল করলেন এই বাঁহাতি স্পিনার। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টেও ছয় উইকেট পেয়েছিলেন জাদেজা। তবে ব্যাট হাতে সফল হননি। সবমিলিয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাঁর পয়েন্ট বেড়ে হয় ৪৩৮। সাকিবের পয়েন্ট ৪৩১। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সের দৌলতে সহ খেলোয়াড় আর অশ্বিনকে টপকে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন তিনি। অফ স্পিনার অশ্বিন এই তালিকায় ৪১৮ পয়েন্ট নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে। ব্যাটসম্যানদের তালিকায় প্রথম স্থানেই রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ভারতের চেতেশ্বর পূজারা উঠে এসেছেন তৃতীয় স্থানে। তাঁর থেকে মাত্র তিন পয়েন্ট বেশি পেয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের জো রুট। বিরাট কোহলি পঞ্চম। আজিঙ্কা রাহানে উঠে এসেছেন ষষ্ঠ স্থানে। ঋদ্ধিমান চার ধাপ উঠে কেরিয়ারের সেরা ৪৪ তম স্থানে রয়েছেন। বোলারদের তালিকাতেও জাদেজা প্রথম স্থানই ধরে রেখেছেন। অশ্বিন এক ধাপ পিছিয়ে র‌্যাঙ্কিংয়ে রয়েছেন তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইংরেজ পেসার জেমস আন্ডারসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget