এক্সপ্লোর

World Cup 2023: গিল নির্ভরতা কাটানোর পালা, আফগানিস্তানের বিরুদ্ধে রোহিতদের রান রেট বাড়িয়ে নেওয়াই লক্ষ্য

IND vs AFG: অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে মাত্র ১ বারই সাক্ষাৎ হয়েছে ভারতের। ২০১৯ সালে রোজ বোলে হওয়া সেই ম্যাচে জয় পেয়েছিল বিরাট বাহিনী।

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ (World Cup 2023) অভিযান শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। কিন্তু প্রথম ম্যাচেই ব্যর্থ হতে হয়েছে টপ অর্ডারকে। মাত্র ২ রানের মাথায় ৩ উইকেট খুঁইয়ে বসে টিম ইন্ডিয়া (India Cricket Team)। সাজঘরে ফিরতে হয়েছিল রোহিত, ঈশান, শ্রেয়সকে। পরে রাহুল, বিরাটের দুরন্ত পার্টনারশিপ যদিও ভারতকে জয় এনে দেয়। কিন্তু ব্যাটিং অর্ডারে শুভমন গিলের অভাব বোঝা যাচ্ছিল খুব ভালভাবেই। আগামীকাল আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচেও গিল হয়ত নেই। তাই একই টিম কম্বিনেশনে মাঠে নামবে রোহিত ব্রিগেড। 

অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে মাত্র ১ বারই সাক্ষাৎ হয়েছে ভারতের। ২০১৯ সালে রোজ বোলে হওয়া সেই ম্যাচে জয় পেয়েছিল বিরাট বাহিনী। চেতন শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিক করেছিলেন মহম্মদ শামি। আগামীকালের ম্যাচেও খাতায় কলমে রোহিতের দলই এগিয়ে। কিন্তু ফর্মে থাকা গিলের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ২২ গজ থেকে ছিটকে যাওয়া কিছুটা চাপ বাড়িয়েছে। ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার তারকারা ইতিমধ্যেই নয়াদিল্লি পৌঁছে গেলেও, গিলের শরীর অত্যন্ত দুর্বল হওয়ায় তাঁকে চেন্নাইতেই রেখে দেওয়া হয়েছিল। এমন পরিস্থিতিতে রবিবার রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গিলের প্লেটলেট কমে ৭০ হাজার হয়ে গিয়েছিল। তবে তাঁর পরিস্থিতি তেমন উদ্বেগজনক নয়, বিসিসিআই সূত্রে খবর ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায়নি। সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবারই তিনি কিছু পরীক্ষার পর হাসপাতাল থেকে ছাড়া পান। তবে আফগানিস্তান ম্যাচ তো বটেই, পাকিস্তান ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকী কোনও কোনও মহলে গিল আদৌ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবেন কি না, সেই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

বিরাট ও রাহুল আগের ম্যাচে রান পেয়েছেন। রোহিত শর্মার ব্যাট চলেনি অজিদের বিরুদ্ধে। গত বিশ্বকাপের সর্বাধিক শতরান ছিল হিটম্যানের ব্যাটে। এবার তিনি ভারতের অধিনায়কও। নেতা হিসেবে সফল হওয়ার পাশাপাশি নিজের ব্যাটিং পারফরম্যান্সেও দ্যুতি ছড়াতে চাইবেন ডানহাতি তারকা ওপেনার। 

বোলিং বিভাগে অবশ্য চিন্তার কিছু নেই। গভীরতা এতটাই যে, মহম্মদ শামির মত বোলারকে রিজার্ভ বেঞ্চে বসতে হচ্ছে। শেষ মুহূর্তে বিশ্বকাপের স্কোয়াডে ডাক পেয়ে নিজের অভিজ্ঞতার গুরুত্ব বুঝিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আফগানিস্তানের বিরুদ্ধে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: 'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
Vaibhav Sooryavanshi: ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
Argentina Football Team: পরের বিশ্বকাপেও ডাগআউটে স্কালোনিই! ২০৩০ সাল অবধি আর্জেন্তিনা কোচ থাকার চুক্তি 'সই' করলেন লিওনেল
পরের বিশ্বকাপেও ডাগআউটে স্কালোনিই! ২০৩০ সাল অবধি আর্জেন্তিনা কোচ থাকার চুক্তি 'সই' করলেন লিওনেল

ভিডিও

NIA on Human Trafficking: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA
TMC News: বেআইনি অস্ত্র মামলায় বিপাকে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল নেতা
Weather News: উপকূলে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget