এক্সপ্লোর

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: ২ বছর ধরে নয়টি দেশের ২৭ টি সিরিজের ৭২ ম্যাচ, ফাইনাল ইংল্যান্ডে

সোমবার আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করল আইসিসি। এই চ্যাম্পিয়নশিপে বিশ্বের নয়টি টেস্ট দল অংশ নেবে। এই দলগুলি হল-অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।

নয়াদিল্লি: সোমবার আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করল আইসিসি। এই চ্যাম্পিয়নশিপে বিশ্বের নয়টি টেস্ট দল অংশ নেবে। এই দলগুলি হল-অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।আগামী ১ আগস্ট থেকে অ্যাসেজে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড পরস্পরের মুখোমুখি হবে। এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের। টুর্নামেন্টে আগামী দুই বছর ধরে ২৭ টি সিরিজে মোট ৭১ টি টেস্ট ম্যাচ খেলা হবে। ২০২১-এর জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুটি সেরা দল পরস্পরের মুখোমুখি হবে। আইসিসি-র জেনারেল ম্যানেজার-ক্রিকেট অপারেশনস জিওফ অ্যালারডাইস এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী দু বছর ধরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দ্বিপাক্ষিক টেস্ট সিরিজগুলিতে প্রাসঙ্গিকতা ও পারস্পরিক সংযোগ নিয়ে আসবে। এভাবে পাঁচ দিনের ফর্ম্যাটে চূড়ান্ত পর্ব তৈরি হবে, যেমনটা একদিন ও টি ২০ ফর্ম্যাটে পুরুষ ও মহিলাদের বিশ্বকাপে হয়। পয়েন্টের হিসেব প্রত্যেক ম্যাচের জন্য পয়েন্ট থাকবে। প্রত্যেক দল একে অপরের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে তিনটি পরে সিরিজ খেলবে। প্রত্যেক সিরিজের জন্য পয়েন্ট ১২০। একটি সিরিজে ম্যাচ সংখ্যার ভিত্তিতে পয়েন্ট বন্টিত হবে। উদাহরণ হিসেবে বলা যায়, দুটি ম্যাচের সিরিজ হলে প্রত্যেক ম্যাচের জন্য থাকবে ৬০ পয়েন্ট। তিন ম্যাচের সিরিজের ক্ষেত্রে প্রতি টেস্টের জন্য পয়েন্ট ৪০। টাই হলে মোট পয়েন্টের অর্ধেক ধার্য হবে। ড্র হলে পয়েন্টের অনুপাত হবে ৩:১। কোনও একটি সিরিজে ন্যুনতম দুটি ও সর্বাধিক পাঁচটি ম্যাচ থাকবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম পর্বে শুধুমাত্র পাঁচদিনের ম্যাচ থাকবে এবং দিন-রাতের ম্যাচও এরমধ্যে যুক্ত হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Christian Eriksen: ফের ক্রিশ্চিয়ান এরিকসেন, খেলার ফাঁকেই মাঠেই লুটিয়ে পড়লেন ড্যানিশ ফুটবলার
ফের ক্রিশ্চিয়ান এরিকসেন, খেলার ফাঁকেই মাঠেই লুটিয়ে পড়লেন ড্যানিশ ফুটবলার
IND vs AFG Live: অর্ধেক আফগান শিবিরকে দ্রুত প্যাভিলিয়ন ফেরানোই আজ লক্ষ্য সিরাজদের
অর্ধেক আফগান শিবিরকে দ্রুত প্যাভিলিয়ন ফেরানোই আজ লক্ষ্য সিরাজদের
Bengal Cricket: সুজয় গ্রেফতার হতেই বিস্ফোরক অভিযোগ করেন মেদিনীপুরের ক্রীড়াকর্তা, পাল্টা কী বিবৃতি সিএবির?
সুজয় গ্রেফতার হতেই বিস্ফোরক অভিযোগ করেন মেদিনীপুরের ক্রীড়াকর্তা, পাল্টা কী বিবৃতি সিএবির?
Diamond Harbour FC: রকেটের গতিতে উঠে এসেছে অভিষেকের ফুটবল ক্লাব, বৈধ নাকি অবৈধ পথে? তদন্তের হুঁশিয়ারি নিশীথের
রকেটের গতিতে উঠে এসেছে অভিষেকের ফুটবল ক্লাব, বৈধ নাকি অবৈধ পথে? তদন্তের হুঁশিয়ারি নিশীথের

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget