এক্সপ্লোর

AFC Asian Cup: প্রথমবার ডাক পেলেন কিয়ান নাসিরি, এশিয়ান কাপের জন্য ৫০ সম্ভাব্য খেলোয়াড়ের নাম ঘোষণা ভারতের

Indian Football Team: এএফসি কাপের ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্টসের ডিফেন্ডার আনোয়ার আলি।

নয়াদিল্লি: সামনের বছরই কাতারে বসতে চলেছে এশিয়ান কাপের (AFC Asian Cup 2024) আসর। মেগা টুর্নামেন্টের আগে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে নারাজ ভারতীয় দলের (Indian Football Team) কোচ ইগর স্তিমাচ (Igor Stimac)। সেই টুর্নামেন্টের জন্য তাই আগেভাগেই ৫০ জন সম্ভাব্য খেলোয়াড়ের নাম ঘোষণা করে দিলেন ভারতীয় ফুটবল দলের কোচ। সেই তালিকায় ডিফেন্ডার আনোয়ার আলির নাম নেই। তবে প্রথমবার জাতীয় দলের তালিকায় রয়েছে কিংবদন্তি ফুটবলার জামশেদ নাসিরির পুত্র কিয়ান নাসিরির।

 

 

২৪ অক্টোবর বসুন্ধরা কিংসের বিরুদ্ধে এএফসি কাপের ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্টসের ডিফেন্ডার আনোয়ার আলি। এই চোটের ফলে আনোয়ারের বর্তমান সঙ্গী এখন ক্রাচ এবং খবর অনুযায়ী তিনি এশিয়ান কাপের পরেই মাঠে ফিরবেন। সেই কারণেই তাঁকে এই ৫০ জনের তালিকায় রাখা হয়নি। শুধু আনোয়ার নন, স্তিমাচের ঘোষিত দলে আশিক কুরুনিয়ানও নেই। এসিএলে চোট লাগায় তিনি গোটা মরশুম থেকেই ছিটকে গিয়েছেন।

এছাড়া দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য জিকসন সিংহও চোটের কবলে। তাঁর কাঁধে চোট রয়েছে। তিনি চোট সারিয়ে ঠিক কবে ফিরবেন, সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। এছাড়াও আরও একাধিক জাতীয় দলের ফুটবলারের চোট রয়েছে। তবে তাঁদের চোট খুব একটা গুরুতর নয়। এই তালিকায় রয়েছেন ব্র্যান্ডন ফার্নান্ডেজ, অনিরুদ্ধ থাপা, গ্লেন মার্টিন্স, সাহাল আব্দুল সামাদ, মনবীর সিংহের মতো তারকা ফুটবলাররা।

কাতারে আয়োজিত এই এশিয়ান কাপ ১২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে। ভারতীয় দল ১৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়ান কাপ অভিযান শুরু করবে। এরপর ১৮ জানুয়ারি উজ়বেকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলবেন ব্লু টাইগার্সরা। ২৩ জানুয়ারি সিরিয়ার বিরুদ্ধে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারতীয় দল। ২৯ ডিসেম্বর আইএসএলের প্রথম লেগ শেষ হবে। ঠিক তার পরের দিনই ভারতীয় দলের তারকারা দোহায় জাতীয় শিবিরের জন্য একত্রিত হবেন। এশিয়ান কাপের প্রস্তুতি সারার জন্য ভারতীয় দলের হাতে কিন্তু দুই সপ্তাহ সময়ও নেই। ব্লু টাইগার্সরা এই টুর্নামেন্টে কেমন পারফর্ম করেন, সেই দিকে কিন্তু সকলেরই নজর থাকবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: আলোলিকার সরল হাসিতে মুগ্ধ, 'ভাইরাল কন্যা'কে সদস্যপদ দেওয়ার ভাবনা ইস্টবেঙ্গল ক্লাবের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget