এক্সপ্লোর

ডিআরএস নিয়ে ক্ষোভ, দলের ফিল্ডিং ভালো হয়নি, বললেন কোহলি

মোহালি:  ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)-এর সমালোচনা করলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বললেন, এটা একেবারেই সঙ্গতিপূর্ণ নয়। প্রায় প্রতি ম্যাচেই আলোচনার বিষয়বস্তু হয়ে উঠছে। রবিবার রাতে মোহালিতে চলতি সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে অ্যাশটন টার্নারের অপরাজিত ৪৩ বলে ৮৪ রানে ভর করে অস্ট্রেলিয়া সিরিজে সমতা ফিরিয়ে এনেছে। কিন্তু ইনিংসের শুরুতেই একবার আউট হতে গিয়েও রক্ষা পান তিনি। ভারত ডিআরএস নিয়েছিল। স্নিকোমিটারে স্পাইকও দেখা যায়। কিন্তু তাঁকে নট আউট ঘোষণা করা হয়। ঋষভ পন্ত টার্নারকে স্টাম্পড করার সুযোগ নষ্ট করেন। ডিআরএসে  রিপ্লেয় দেখা যায়, সেই বলটি টার্নারের ব্যাটের কানা ছুঁয়ে পন্থের গ্লাভসে গিয়ে জমা হয়। মোহালিতে অস্ট্রেলিয়ার কাছে চার উইকেটে হারের পর কোহলি বলেছেন, ডিআরএসের সিদ্ধান্ত বিস্ময়কর। এটা আদৌ সামঞ্জস্যপূর্ণ নয়। প্রত্যেক ম্যাচেই ব্যাপারটি আলোচনার বিষয়বস্তু হয়ে উঠছে। নয় উইকেটে পাহাড়প্রমাণ ৩৫৮ রান করার পরও ভারতকে হারতে হয়েছে। সিরিজ কার দখলে যাবে তা স্থির হবে বুধবার মোহালিতে। মহেন্দ্র সিংহ ধোনির অনুপস্থিতিতে ঋষভ স্ট্যাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেন। সবমিলিয়ে ভারতের ফিল্ডিং আশানুরূপ হয়নি। কোহলি বলেছেন, আমাদের ফিল্ডিং ঠিকঠাক হয়নি। আমাদের সুযোগ সুযোগগুলি কাজে লাগানো উচিত ছিল। অস্ট্রেলিয়ার ইনিংসে শিশিরও একটা বড় ভূমিকা নিয়েছিল। কোহলি বলেছেন, উইকেট সারাক্ষণই ভালো ছিল। কিন্তু দুটি ম্যাচে শিশির দলের পক্ষে প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছিল। একইসঙ্গে কোহলি বলেছেন, এটা কিন্তু কোনও অজুহাত নয়। অ্যাশটন দারুণ একটা ইনিংস খেলল। পিটার হ্যান্ডসকোম্ব ও উসমান খোয়াজার পার্টনারশিপটা ছিল দুর্দান্ত। কোহলি বলেছেন, ওরা আমাদের তুলনায় ভালো খেলেছে। রেকর্ড রান তাড়া করেছে ওরা। যোগ্য দল হিসেবেই ওরা জিতেছে। শিশিরের জন্য স্পিনারদের কাজটা কঠিন হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন কোহলি।

সেরা শিরোনাম

Ranji Trophy: রঞ্জি ট্রফিতে শামি-আকাশের দাপট, লাঞ্চের মধ্যে দিল্লির ৩ উইকেট তুলে নিল বাংলা
রঞ্জি ট্রফিতে শামি-আকাশের দাপট, লাঞ্চের মধ্যে দিল্লির ৩ উইকেট তুলে নিল বাংলা
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
IND vs WI: রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
Ranji Trophy Exclusive: বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget