এক্সপ্লোর

Ind vs Aus: ৭৫ রানের মধ্যে কি অস্ট্রেলিয়াকে আটকে রাখা সম্ভব? অলৌকিকের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না পূজারা

Cheteshwar Pujara: অস্ট্রেলীয় বোলারদের সামনে (India vs Australia), বিশেষ করে অফস্পিনার নাথান লায়নের বিরুদ্ধে যখন একের পর এক ভারতীয় ব্যাটার আত্মসমর্পণ করছেন, তখন তিনি গড়ে তুললেন প্রতিরোধ।

ইনদওর: অস্ট্রেলীয় বোলারদের সামনে (India vs Australia), বিশেষ করে অফস্পিনার নাথান লায়নের বিরুদ্ধে যখন একের পর এক ভারতীয় ব্যাটার আত্মসমর্পণ করছেন, তখন তিনি গড়ে তুললেন প্রতিরোধ। তিনি, চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), ঝকঝকে হাফসেঞ্চুরি করেছেন দ্বিতীয় ইনিংসে। ভারত যে অস্ট্রেলিয়ার স্কোর ছাপিয়ে গিয়ে সামান্য হলেও লিড নিতে পেরেছে, তার নেপথ্যে পূজারার ব্যাট।

দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর পূজারা বলেছেন, 'এই পিচে ব্যাট করা সহজ নয়। নিজের রক্ষণের ওপর ভরসা করতে হয়। বলের কাছে শরীর নিয়ে গিয়ে খেলতে হয়। বলের লেংথ আগে থেকে অনুমান করে নিতে হয়।'

৭৫ রানের মধ্যে কি অস্ট্রেলিয়াকে আটকে রাখা সম্ভব? অলৌকিক কিছুর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না পূজারা। বলেছেন, 'আমি জানি থেষ্ট রান হাতে নেই। কিন্তু এখান থেকেও জেতার সম্ভাবনা রয়েছে। এই ধরনের পিচে টানা রক্ষণ করতে থাকলে আচমকা একটা বল লাফিয়ে উঠে গ্লাভসে লেগে ক্যাচ উঠে যাবে।' পূজারা যোগ করেছেন, 'আলগা বল পেলেই আমি শট খেলেছি। লায়ন রাউন্ড দ্য উইকেট আসার পর ওর লাইন কিছুটা পাল্টে গিয়েছিল। অফস্টাম্প লাইনে না করে ও মিডল ও লেগস্টাম্পে বল করছিল। আমি শুধু প্রান্ত বদলে যেতে চাইছিলাম। স্কোয়্যার লেগে বল পাঠানোর চেষ্টা করছিলাম। কিন্তু উইকেট এত মন্থর যে, বলটা লেগস্লিপের হাতে চলে যায়। স্মিথ ক্যাচটা দুর্দান্তভাবে ধরেছে। আমি হতাশ। কারণ, অক্ষরের সঙ্গে একটা পার্টনারশিপ তৈরি হচ্ছিল। আরও কিছু রান যোগ করতে পারতাম।'

সকালে ছিল প্রত্যাঘাতের শপথ। দুপুরে সেটাই যেন সমর্পণের হতাশায় বদলে গেল। ইনদওরে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৯৭ রানে শেষ করে দিয়েছিল ভারত (Ind vs Aus)। জবাবে দ্বিতীয় ইনিংসে ভারত গুটিয়ে গেল ১৬৩ রানে। অস্ট্রেলিয়ার চেয়ে মাত্র ৭৫ রানের লিড নিল ভারত। ম্যাচ জিততে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে করতে হবে মাত্র ৭৬ রান।

দ্বিতীয় ইনিংসে ভারতের ঘাতক হিসাবে হাজির হলেন নাথান লায়ন। প্রথম ইনিংসে ৩ উিকেট নিয়েছিলেন। ৩৫ বছর বয়সী অফস্পিনার দ্বিতীয় ইনিংসে নিলেন ৮ উইকেট। ২৩.৩ ওভারে মাত্র ৬৪ রান খরচ করে ৮ উইকেট নিলেন লায়ন। তাঁর শিকারের তালিকায় রোহিত শর্মা, শুভমন গিল থেকে শুরু করে রবীন্দ্র জাডেজা, ভারতের তাবড় ব্যাটাররা। একমাত্র বিরাট কোহলিকে ফিরিয়েছেন ম্যাথু কুনেমান।        

আরও পড়ুন: এক-একটির দাম প্রায় ১ কোটি ৭৩ লক্ষ টাকা! বিশ্বকাপজয়ী দলকে সোনার আই ফোন দিচ্ছেন মেসি

 

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget