এক্সপ্লোর

Messi iPhones: এক-একটির দাম প্রায় ১ কোটি ৭৩ লক্ষ টাকা! বিশ্বকাপজয়ী দলকে সোনার আই ফোন দিচ্ছেন মেসি

iPhones gold: আর্জেন্তিনার জাতীয় দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফদের সোনার আই ফোন উপহার দিচ্ছেন মেসি।

বুয়েনস আইরেস: কাতারে স্বপ্নপূরণ হয়েছে তাঁর। বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ট্রফি জিতেছে আর্জেন্তিনা (Argentina vs France)। আর সেই ট্রফি জিতে লিওনেল মেসি (Lionel Messi) এতটাই উচ্ছ্বসিত যে, এবার তাঁর বিশ্বকাপজয়ী দলের সতীর্থ ও কোচিং স্টাফদের মূল্যবান উপহার দিতে চলেছেন।

কী সেই উপহার?                        

আর্জেন্তিনার জাতীয় দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফদের সোনার আই ফোন (iPhones gold) উপহার দিচ্ছেন মেসি। ইংল্যান্ডের বিখ্যাত সান পত্রিকার খবর অনুযায়ী, ২৪ ক্যারাট সোনার তৈরি আই ফোনের এই বিশেষ সংস্করণের দাম ১ লক্ষ ৭৫ হাজার পাউন্ড। ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৭৩ লক্ষ টাকা। প্রত্যেকটি ফোনে ফুটবলার ও সাপোর্ট স্টাফের সদস্যদের নাম, নম্বর ও আর্জেন্তিনার জাতীয় ফুটবল দলের লোগো মুদ্রিত রয়েছে। শনিবারের মধ্যে মেসির বাড়িতে এই ফোনগুলি পৌঁছে যাওয়ার কথা।

গোটা ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একজন বলেছেন, 'লিওনেল বিশেষ কিছু একটা করতে চেয়েছিল। ও নিজের জীবনের গর্বের মুহূর্তটা স্মরণীয় করে রাখতে চেয়েছিল। সেই কারণেই উদ্যোপগতি বেন লায়ন্সের সঙ্গে যোগাযোগ করেন মেসি। দুজনে মিলে বসে ফোনের নকশা চূড়ান্ত করেছেন।'                             

ব্রিটিশ সংবাদপত্রের দাবি অনুযায়ী, উপহার কেনার জন্য প্রায় ৬০ কোটি ৫৫ লক্ষ টাকা খরচ করছেন মেসি। বিশ্বকাপ জয়ী দলের সব ফুটবলার এবং কোচিং স্টাফের জন্য বিশেষ ভাবে তৈরি ৩৫টি আইফোন কিনছেন মেসি। ২৪ ক্যারাট সোনায় তৈরি ফোনগুলিতে রয়েছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের লোগো। এ ছাড়াও প্রতিটি ফোনে লেখা রয়েছে দলের এক এক জন সদস্যের নাম। ফুটবলারদের ফোনগুলিতে রয়েছে তাঁদের জার্সি নম্বরও।

বেন লায়ন্স ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে, মেসি চেয়েছিলেন এমন কিছু উপহার দিতে যাতে লেখা থাকবে আর্জেন্তিনার সোনালি সাফল্যের কথা। আইডিজ়াইন গোল্ডের কর্ণধার লায়ন্স বলেছেন, 'আমি মেসিকে এই সোনার আই ফোনের প্রস্তাব দিয়েছিলাম। এই ভাবনাটা মেসিকে খুব খুশি করেছিল।' সূত্রের খবর, লায়ন্স প্রথমে সোনার ঘড়ি উপহার দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মেসিকে। মেসির সেই প্রস্তাব খুব একটা পছন্দ হয়নি। তারপরই সোনার আই ফোন দেওয়ার ব্যাপারে সম্মত হন মেসি। আপাতত মহার্ঘ উপহার পাওয়ার অপেক্ষায় রয়েছেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি থেকে শুরু করে এমিলিয়ানো মার্তিনেজ, এনজো ফার্নান্দেজ, হুয়ান আলভারেজরা।

আরও পড়ুন: উমেশ, অশ্বিনের দাপটে লড়াইয়ে ফিরল ভারত, ১৯৭ রানে শেষ অস্ট্রেলিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget