এক্সপ্লোর

মেলবোর্ন টেস্টে জয় থেকে ২ উইকেট দূরে ভারত

মেলবোর্ন:  মেলবোর্ন টেস্টে জয়ের দোরগড়ায় ভারত। চতুর্থ দিনের শেষ পর্বে প্যাট কামিন্সের ব্যাট হাতে আসাধারণ প্রতিরোধ ভারতের জয় আটকে রাখল। দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৮ উইকেটে ২৫৮। জয়ের জন্য তাদের প্রয়োজন এখনও ১৪১ রানের। সিরিজে ২-১ এগিয়ে যেতে ভারতের প্রয়োজন ২ উইকেট। ২১৫ রানে অষ্টম উইকেট  পড়ার পর নবম উইকেটে এখনও পর্যন্ত ৪৩ রান যোগ হয়েছে। কামিন্স ১০৩ বলে ৬১ রান করে অপরাজিত রয়েছেন। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন নাথন লিয়ন। ৩৮ টি বল খেলেছেন তিনি। ৬ রান করেছেন। দ্বিতীয় ইনিংসের গতকালের ৫ উইকেটে ৫৪ রান নিয়ে খেলা শুরু করে ভারত চতুর্থ দিন ৮ উইকেটে ১০৬ রানে ডিক্লেয়ার করে দেয়। মায়াঙ্ক আগরওয়াল (৪২) ও ঋষভ পন্থ (৩৩) ছাড়া কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। অস্ট্রেলিয়ার সফলতম বোলার প্যাট কামিংস। তিনি ২৭ রানে নেন ছয় উইকেট। জশ হেজেলউড দুই উইকেট নেন ২২ রানে।ভারতের লিড দাঁড়ায় ৩৯৮ রানের। অর্থাৎ, জেতার জন্য চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়াকে করতে হবে ৩৯৯ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চ (৩) কে আউট করে অজি শিবিরে দ্বিতীয় ইনিংসে প্রথম আঘাত হানেন জসপ্রিত বুমরাহ। ৬ রানে প্রথম উইকেট পড়ে। রবীন্দ্র জাডেজা ফেরান আর এক ওপেনার মার্কাস হ্যারিস (১৩)-কে। ৩৩ রানে দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেট পড়ে ৬৩ রানে। মহম্মদ সামির বলে এলবিডব্লিউ হন উসমান খাওয়াজা (৩৩)। চতুর্থ উইকেটে শন মার্শ ও ট্র্যাভিস হেড ৫১ রান যোগ করে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কিন্তু, তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। শনকে (৪৪) এলবিডব্লিউ করেন ফের বুমরাহ। মিচেল মার্শ (১০) বেশিক্ষণ উইকেট থাকতে পারেননি। জাডেজা তাঁকে আউট করেন। চা পানের বিরতির সময় ১৩৮ রানে পাঁচ উইকেট হারিয়ে কোণঠাসা ছিল অস্ট্রেলিয়া। বিরতির পর খেলা শুরু হওয়ার পর ফের আঘাত হানেন ভারতীয় বোলাররা। ট্র্যাভিস হেড ৩৪ রান করে ইশান্ত শর্মার বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। ১৫৭ রানে ষষ্ঠ উইকেট পড়ে। এরপর টিম পেইন (২৬) জাডেজার বলে আউট হন। ১৭৬ রানে সপ্তম উইকেটের পতন হয়। এরপর মিচেল স্টার্ককে ফিরিয়ে দেন সামি। স্টার্ক করেন ১৮ রান। ২১৫ রানে ৮ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে জাডেজা ৩, সামি ও বুমরাহ দুটি করে এবং ইশান্ত একটি উইকেট নিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget