এক্সপ্লোর

IND vs AUS, 4th Test: লড়াকু সেঞ্চুরি খাওয়াজার, রানের পাহাড় গড়বে অস্ট্রেলিয়া?

Ahmedabad Test: নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের শেষে খুব একটা স্বস্তিতে নেই ভারত। কারণ, প্রথম দিন ৯০ ওভার ব্যাটিং করে ৯০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলে ফেলেছে অস্ট্রেলিয়া।

আমদাবাদ: এই ম্যাচের ওপর নির্ভর করে রয়েছে গোটা সিরিজের ভাগ্য (Ind vs Aus)। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ কে হবে, সেটাও নির্ভর করে রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে এই ম্যাচ নিদেনপক্ষে ড্র করতেই হবে ভারতকে। জিততে পারলে থাকা যাবে সুবিধাজনক জায়গায়।

তবে আমদাবাদে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের শেষে খুব একটা স্বস্তিতে নেই ভারত। কারণ, প্রথম দিন ৯০ ওভার ব্যাটিং করে ৯০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলে ফেলেছে অস্ট্রেলিয়া। লড়াকু সেঞ্চুরি করেছেন উসমান খাওয়াজা। ২৫১ বলে ১০৪ রান করে অপরাজিত রয়েছেন তিনি। ৬৪ বলে ৪৯ রান করে তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন ক্যামেরন গ্রিন। সব কিছু ঠিকঠাক চললে বড় রানের ইনিংস গড়তে চলেছে অস্ট্রেলিয়া।

আমদাবাদে ক্রিকেট কূটনীতি। ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট শুরুর আগে একসঙ্গে উপস্থিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। মাঠে গলফ কার্টে চেপে দু'জনে ঘোরেন। একসঙ্গে সারেন উষ্ণ করমর্দন। উপস্থিত লাখো জনতা করতালিতে অভিনন্দন জানান দু'দেশের রাষ্ট্রনায়কদের। টসে জেতেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। আগের টেস্টের দল অপরিবর্তিত রেখে নেমেছে অস্ট্রেলিয়া। আর ভারত নেমেছে একটিমাত্র পরিবর্তন করে। মহম্মদ সিরাজকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে মহম্মদ শামিকে।

ব্যাট করতে নেমে উসমান খাওয়াজা ও ট্রাভিস হেড জুটি প্রথম উইকেটে ৬২ রান বোর্ডে তুলে নেয়। হেডকে ফেরান আর অশ্বিন। ৩২ রানের মাথায় জাডেজার হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়ন ফেরেন হেড। টেস্টে বিশ্বের এক নম্বর ব্য়াটার মার্নাস লাবুশেন এদিন বেশি রান করতে পারেননি। মাত্র ৩ রান করে শামির বলে বোল্ড হয়ে যান তিনি। অধিনায়ক স্মিথ ও খাওয়াজা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তৃতীয় উইকেটে ৭৯ রান যোগ করেন দুজনে। মধ্যাহ্নভোজের বিরতিতে ২ উইকেট হারিয়ে ৭৫ রান বোর্ডে তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। 

ক্রিজে সেট হয়েও ফেরেন স্মিথ। রবীন্দ্র জাডেজার বল স্মিথের ব্যাটে লেগে স্টাম্প ভেঙে দেয়। ৩৮ রান করে ফেরেন অজি অধিনায়ক। দুরন্ত কাটারে পিটার হ্যান্ডসকম্বের (১৭ রান) অফস্টাম্প ছিটকে দেন শামি। তবে পঞ্চম উইকেটে খাওয়াজা ও গ্রিন ৮৫ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন। এখান থেকে অন্তত চারশো রানের ইনিংস গড়াই প্রাথমিক লক্ষ্য হবে অস্ট্রেলিয়ার। ভারতীয় বোলাররা কি তার আগে অজি ইনিংসে লাগাম পরাতে পারবেন?

আরও পড়ুন: নতুন ইনিংস শুরু হাসারাঙ্গার, ক্লিন বোল্ড! আরসিবির শুভেচ্ছাবার্তা সোশ্যালে ভাইরাল

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget