এক্সপ্লোর

Ind vs Aus, Brisbane Test: দেখুন- ব্রিসবেনেও ভারতীয় ক্রিকেটারদের লক্ষ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য দর্শকদের একাংশের, সিরাজ ও সুন্দরকে কটূক্তি

সিডনি টেস্টের পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের বিতর্ক। এবার ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ঘিরে বিতর্ক। ফের অভব্য দর্শকদের নিশানায় ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। তাঁকে লক্ষ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন দর্শকদের একাংশ। গালিগালাজ করা হয় ওয়াশিংটন সুন্দরকেও। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন তিনি। তখনই তাঁর উদ্দেশে উড়ে আসে কটূক্তি।

ব্রিসবেন:  সিডনি টেস্টের পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের বিতর্ক। এবার ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ঘিরে বিতর্ক। ফের অভব্য দর্শকদের নিশানায় ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। তাঁকে লক্ষ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন দর্শকদের একাংশ। গালিগালাজ করা হয় ওয়াশিংটন সুন্দরকেও। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন তিনি। তখনই তাঁর উদ্দেশে উড়ে আসে কটূক্তি। অস্ট্রেলিয় সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড-এ প্রকাশিত প্রতিবেদনে এই কলঙ্কজনক ঘটনা সামনে এসেছে। সিরাজ ও ওয়াশিংটন যখন বাউন্ডারির ধারে ফিল্ডিং করছিলেন, তখন কিছু দর্শকদের তাঁদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য করে। এই নিয়ে দ্বিতীয়বার এই ধরনের ঘটনা ঘটল। এর আগে সিডনি টেস্টে সিরাজ ও জসপ্রিত বুমরাহকে লক্ষ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ ওঠে।তাঁরা এই অভিযোগ আম্পায়ারকে জানিয়েছিলেন। এরপর দ্বিতীয় ইনিংসেও সিরাজকে লক্ষ্য করে অপশব্দ ব্যবহার করে দর্শকদের একাংশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে খেলা প্রায় ১০ মিনিট বন্ধ রাখতে হয়েছিল। বেশ কয়েকজন দর্শককে বের করে দেওয়া হয় মাঠ থেকে।এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানায় ভারতীয় দল।
ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে এ ধরনের দুর্বব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করেছিল ক্রিকেটে অস্ট্রেলিয়া। সেইসঙ্গে অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার ও অধিনায়ক টিম পেইনও ঘটনার তীব্র নিন্দা করে বলেছিলেন, এটি খুবই লজ্জাজনক।আইসিসি-ও ঘটনার নিন্দা করেছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছিল। চতুর্থ টেস্টে গাব্বার দ্রুত গতির উইকেটে টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। কিন্তু শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ভারতের অনভিজ্ঞ বোলিং অ্যাটাকের সামনে মাত্র ১৩ রানে দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর মার্নাস লাবুশানে (১০৮), স্টিভ স্মিথ (৩৬), ম্যাথু ওয়েড (৪৫)-এর যোগদানে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৫ উইকেটে ২৭৪। টিম পেইন ৩৮ ও ক্যামেরন গ্রিন ২৮ রানে ক্রিজে রয়েছেন। ভারতের হয়ে অভিষেক টেস্ট খেলতে নেমে দুটি উইকেট নিয়েছেন টি নটরাজন। এছাড়াও ওয়াশিংটন, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ একটি করে উইকেট নিয়েছেন।

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget