এক্সপ্লোর

KL Rahul: টেস্ট দলে রাহুলের ভবিষ্যৎ কী? কী বললেন ভারতের উইকেটকিপার?

Ind vs Aus: তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আথিয়া শেট্টির (Athiya Shetty) সঙ্গে তাঁর বিয়ে সারা দেশের নজর কেড়ে নিয়েছিল। কিন্তু বাইশ গজে দুঃসময় কাটছে না কে এল রাহুলের।

ইনদওর: তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আথিয়া শেট্টির (Athiya Shetty) সঙ্গে তাঁর বিয়ে সারা দেশের নজর কেড়ে নিয়েছিল। কিন্তু বাইশ গজে দুঃসময় কাটছে না কে এল রাহুলের (KL Rahul)। তাঁর ব্যাটে রানের খরা। অস্ট্রেলিয়ার (Ind vs Aus) বিরুদ্ধে প্রথম দুই টেস্টে ভারতীয় দলের সহ অধিনায়ক ছিলেন। কিন্তু শেষ দুই টেস্টের দলে তাঁকে সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রশ্ন উঠে গিয়েছে টেস্ট দলে রাহুলের জায়গা নিয়েও।

রাহুলের টেস্ট ভবিষ্যৎ কী? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনদওরে বুধবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। তার আগের দিন সাংবাদিক বৈঠকে সরাসরি এই প্রশ্নের মুখে পড়লেন জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার কে এস ভরত। কী বললেন ভরত? বললেন, 'এটা আমার সিদ্ধান্ত নয়। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত।' ভরতের যে কথায় ধোঁয়াশা আরও বেড়ে গেল।

একটা অংশ থেকে দাবি তোলা হচ্ছে যে, শুভমন গিল পারফর্ম করেও মাঠের বাইরে অপেক্ষায় রয়েছেন। রোহিত শর্মার সঙ্গে ওপেন করানো হচ্ছে ছন্দ হারানো রাহুলকে। প্রশ্ন উঠছে, কেন দুরন্ত ফর্মে থাকা শুভমনকে সুযোগ দেওয়া হবে না? কেন বারবার ব্যর্থতা সত্ত্বেও খেলানো হবে রাহুলকে? শুভমনের টেস্ট ভবিষ্যৎই বা কী? যদিও ভরত সেই প্রশ্নও এড়িয়ে গিয়েছেন। জানিয়েছেন, পুরোটাই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত।

সঙ্গে ভরত বলেছেন, 'আমি নিজের দায়িত্ব উপভোগ করছি। অশ্বিন ও জাডেজা বিশ্বমানের স্পিনার। তবে ঘরোয়া ক্রিকেটে উইকেটকিপিং করার পর, ১০-১২ বছর কাটিয়ে ফেলার পর আর খুব কঠিন লাগে না। ঘরোয়া ক্রিকেটে বেশিরভাগ স্পিনারই খুব ভাল। তাই টেস্টে অশ্বিন-জাডেজাকেও কিপ করতে সমস্যা হয় না।' যোগ করেছেন, 'প্রত্যেক বলে সমান মনঃসংযোগ করতে হয়। উইকেটকিপারের কাছে সোজা বল বা কঠিন বল বলে কিছু হয় না। ক্রিকেটার হিসাবে সব সময় সুযোগ কাজে লাগাতে চাই।'

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের উইকেট নিয়ে চর্চা চলছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের দাবি, নিজেদের পছন্দের পিচে খেলতে চাইছে ভারত। ভরত বলেছেন, 'এই ধরনের পিচে খেলা মোটেও সমস্যা নয়। তবে শট নির্বাচনে অনেক বেশি সতর্ক থাকতে হয়। নিজেদের রক্ষণে ভরসা করাটা গুরুত্বপূর্ণ।'

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্ট ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে রয়েছে ভারত। সেই সঙ্গে নিশ্চিত হয়ে গিয়েছে যে, বর্ডার-গাওস্কর ট্রফি ভারতেই থাকছে। সে শেষ দুই টেস্টের ফল যাই হোক না কেন। কারণ, শেষবার এই ট্রফি জিতেছিল ভারত। পরের দুই টেস্ট অস্ট্রেলিয়া জিতে সিরিজ অমীমাংসিত করে ফেললেও ট্রফি থেকে যাবে টিম ইন্ডিয়ার কাছেই। ১ মার্চ ইনদওরের হোলকার স্টেডিয়ামে শুরু হবে তৃতীয় টেস্ট।

আরও পড়ুন: স্পিনারের বলে মুখে চোট, পড়ল সেলাই, বাংলার উইকেটকিপারকে নিয়ে আশ্বস্ত করল দিল্লি ক্যাপিটালস

সেরা শিরোনাম

IND A vs SL A: চূড়ান্ত ব্যর্থ বোলিং লাইন আপ, রাইজিং স্টার্স এশিয়া কাপে সেমিতে শ্রীলঙ্কা 'এ' বিরুদ্ধে হার তিলকদের
চূড়ান্ত ব্যর্থ বোলিং লাইন আপ, রাইজিং স্টার্স এশিয়া কাপে সেমিতে শ্রীলঙ্কা 'এ' বিরুদ্ধে হার তিলকদের
Cyber Attack in FIFA: আন্তর্জাতিক ফুটবল সংস্থার সিস্টেমে হামলা, হ্যাকারদের হাতে ব্যক্তিগত ও আর্থিক তথ্য
আন্তর্জাতিক ফুটবল সংস্থার সিস্টেমে হামলা, হ্যাকারদের হাতে ব্যক্তিগত ও আর্থিক তথ্য
India vs New Zealand: সিরিজের শেষ টেস্ট শুক্রবার থেকে, কখন, কীভাবে দেখবেন ভারত-নিউজিল্যান্ড মহারণ?
সিরিজের শেষ টেস্ট শুক্রবার থেকে, কখন, কীভাবে দেখবেন ভারত-নিউজিল্যান্ড মহারণ?
Mohammed Shami: 'নিজের সফরের ওপর বিশ্বাস রাখো, সাফল্য আসতে সময় লাগে', তরুণদের বার্তা শামির
'নিজের সফরের ওপর বিশ্বাস রাখো, সাফল্য আসতে সময় লাগে', তরুণদের বার্তা শামির

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget