এক্সপ্লোর

Ind vs Eng, ODI Series: ভারত-ইংল্যান্ড ম্যাচে বেটিংয়ের অভিযোগ, গ্রেফতার ৩৩ জন

India vs England, 2nd ODI: বুকিদের কাছ থেকে টাকা, ল্যাপটপ, মোবাইল ফোন, গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুণে: গতকাল ভারত-ইংল্যান্ডের একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীন বেটিংয়ের অভিযোগে দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হল ৩৩ জন বুকিকে। মহারাষ্ট্রের পিম্পরি চিঞ্চওয়াড় অঞ্চলের পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া বুকিরা দেশজুড়ে ছড়িয়ে থাকা বুকিদের এজেন্ট হিসেবে কাজ করছিল। তারা প্রতিটি বলে কী হচ্ছে, সেই তথ্য সারা দেশের বুকিদের কাছে পৌঁছে দিচ্ছিল।

এ বিষয়ে পিম্পরি চিঞ্চওয়াড়ের পুলিশ কমিশনার কৃষ্ণ প্রকাশ জানিয়েছেন, ‘ভারতে ক্রিকেট বেটিং বেআইনি হলেও, বুকিরা নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। গতকাল গোপন সূত্রে বেটিংয়ের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। ওয়াকাড় থানার সিনিয়র ইন্সপেক্টর বিবেক মুগলিকরের নেতৃত্বে তিনটি দল গঠন করা হয়। একটি হোটেল, একটি বহুতল সহ তিনটি জায়গায় তল্লাশি চালায় পুলিশ। সেই অভিযানেই বেটিংয়ের চক্র ফাঁস হয়।’

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ৩৩ জনের মধ্যে ১১ জন মহারাষ্ট্রের। এছাড়া হরিয়ানার ১৩ জন, মধ্যপ্রদেশের চারজন, রাজস্থানের তিনজন, উত্তরপ্রদেশের একজন এবং গোয়ার একজন। অন্য এক অভিযুক্ত আবার পর্তুগালের। পুলিশের অভিযানে ৭৪টি মোবাইল ফোন, তিনটি ল্যাপটপ, একটি গাড়ি, ভারতীয় মুদ্রা, মার্কিন ডলার, পাউন্ড, দিরহাম সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে চারটি বাইনোকুলারও পেয়েছে পুলিশ।

তদন্তকারীরা আরও জানিয়েছেন, কয়েকজন বুকি বাইনোকুলারের সাহায্যে খেলা দেখছিল। মাঠে খেলা হওয়া এবং টিভিতে দেখানোর মধ্যে ৬ সেকেন্ডের ব্যবধান থাকে। তারই সুযোগ নিয়ে বুকিরা নিজেদের কাজ চালিয়ে যাচ্ছিল। 

এর আগে অনেকবার ক্রিকেট ম্যাচ চলাকালীন বেটিংয়ের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল চলাকালীন দেশের বিভিন্ন জায়গা বেটিংযের সঙ্গে যুক্ত থাকার দায়ে কয়েকজনকে গ্রেফতার করা হয়। মুম্বই ও ওড়িশার হয়ে প্রথম শ্রেণির ম্যাচ খেলা প্রাক্তন ক্রিকেটার রবিন মরিসকেও বেটিংয়ের সঙ্গে যুক্ত থাকার দায়ে গ্রেফতার করে ভারসোভা থানার পুলিশ। ফের বেটিংয়ের ঘটনা প্রকাশ্যে চলে এল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget