এক্সপ্লোর

IND vs ENG, 1st Innings Highlights: রাহুল ফিরতেই ভাঙন ব্যাটিংয়ে, ৩৬৪ রানে অল আউট ভারত

ইংল্যান্ডের পেস বোলারদের দুরন্ত পারফরম্যান্স ও ভারতের মিডল অর্ডারের ভাঙন তা হতে দিল না। ৩৬৪ রানেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস।

লর্ডস: প্রথম দিনে রাহুলের শতরানে চালকের আসনে ছিল ভারত। দ্বিতীয় দিনে আশা করা গিয়েছিল যে চারশো পার করে যাবে ভারতের ইনিংস। কিন্তু ইংল্যান্ডের পেস বোলারদের দুরন্ত পারফরম্যান্স ও ভারতের মিডল অর্ডারের ভাঙন তা হতে দিল না। ৩৬৪ রানেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস।

প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও প্রথম ইনিংসে ফের ব্যর্থ হলেন রাহানে। মাত্র ১ রান করেই লর্ডসে প্রথম ইনিংসে প্যাভিলিয়নে ফিরলেন ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক। এদিন খেলার শুরুতে মাত্র ২ রান যোগ করেই প্যাভিলিয়নে ফেরেন কে এল রাহুল। ১২৭ রানে অপরাজিত থেকে প্রথম দিন ড্রেসিংরুম ফিরেছিলেন। এদিন আর ২ রান যোগ করে ১২৯ রান করে ওলি রবিনসনের বলে সিবলির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রাহুল। এরপর থেকেই উইকেট হারাতে থাকে ভারত। রাহানে ফেরার পর অবশ্য একটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেছিলেন জাদেজা ও পন্থ। ভারতের বাঁহাতি অলরাউন্ডার ৪০ রানের ইনিংস খেলেন লোয়ার অর্ডারে। পন্থ ৩৭ রান করেন। মূলত ২ জনের ব্যাটিংয়ের ওপর ভর করেই ৩৫০ এর গণ্ডি পেরিয়ে যায় ভারতের ইনিংস।

এঁরা দুজন আউট হওয়ার পর আর কেউই ইনিংসের হাল ধরতে পারেননি। শামি, ইশান্ত, বুমরা, সিরাজ দ্রুত ফিরে যান। ইংল্যান্ড বোলারদের মধ্যে সর্বাধিক ৫ উইকেট নেন জিমি অ্যান্ডারসন। ২টি করে উইকেট নেন রবিনসন ও উড। ১ উইকেট নেন মঈন আলি। 

লর্ডস টেস্টে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। মনে করা হয়েছিল, মেঘলা আবহাওয়ায় ইংরেজ বোলারদের স্যুইং বিপদে ফেলবে ভারতীয় ব্যাটিংকে। কিন্তু আবহাওয়ার ফায়দা তুলতে ব্যর্থ হয়েছিলেন জো রুটের বোলাররা। আর সেই সুবাদেই ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে শাসন করেছিলেন প্রথমে রোহিত শর্মা ও পরে কে এল রাহুল। সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের সামনেই রোহিত-রাহুলের ব্যাট থেকে এল স্মরণীয় ইনিংস। রাহুল শতরান করলেও, যদিও ৮৩ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় রোহিত শর্মাকে। 

 

সেরা শিরোনাম

IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড

ভিডিও

Flood Situation in Bengal | ডুবেছে পশ্চিম মেদিনীপুরের ৪১টি গ্রাম পঞ্চায়েত অঞ্চল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget