এক্সপ্লোর

Ind vs Eng, ODI: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে-তে ওপেন করবেন কে, জানালেন বিরাট

রোহিত-ধবন গত তিন বছরে বিশ্বের তৃতীয় সেরা ওপেনিং জুটি। তিন বছরে ১৪৭৯ রান যোগ করেছেন দুজনে। প্রথম স্থানে ইংল্যান্ডের জনি বেয়ারস্টো-জেসন রয় (১৮৩১ রান) ও দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার (১৫১২ রান)।

পুণে: টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ জেতার পর কাল, মঙ্গলবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে-র যুদ্ধে নামছে ভারত। তার আগের দিন ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দিলেন, কারা ওপেন করবেন দলের হয়ে।

টি-টোয়েন্টি সিরিজে একাধিক ওপেনিং জুটিকে দেখা গিয়েছে। যার মধ্যে একটি ম্যাচে ইনিংস ওপেন করেছেন স্বয়ং কোহলি। তিনি এ-ও জানিয়ে দিয়েছেন যে, আসন্ন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েও ইনিংস ওপেন করবেন। তার পর থেকেই জল্পনা শুরু হয়, তাহলে কি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও ইনিংস ওপেন করবেন তিনি!

তবে সমস্ত জল্পনার অবসান ঘটাল বিরাটের বার্তা। কোহলি জানিয়ে দিলেন, রোহিত শর্মা ও শিখর ধবনই দলের হয়ে ইনিংস ওপেন করবেন। সোমবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বিরাট বলেছেন, 'কয়েকটা ব্যাপার রয়েছে যেগুলো নিয়ে দলের মধ্যে আলোচনা হয়েছে। ওপেনিংয়ের কথা যদি বলেন, অবশ্যই রোহিত ও শিখর আমাদের হয়ে ওপেন করবে। ওয়ান ডে ক্রিকেটে শিখর ও রোহিতের ওপেন করা নিয়ে কোনও সংশয় থাকতে পারে না। গত কয়েকবছর ধরে ওরা ওপেনার হিসাবে আমাদের হয়ে দুরন্ত পারফর্ম করেছে। তাই ওদের দুজনকে দিয়েই ইনিংস ওপেন করানো হবে।'

তবে বাকি ব্যাটিং অর্ডার নিয়ে যে চমক থাকতে পারে, ইঙ্গিত দিয়েছেন কোহলি। তিনি বলেছেন, 'বাকি কয়েকটা আগ্রহজনক ব্যাপার রয়েছে। বেশ কয়েকজন তরুণ রয়েছে যারা প্রথমবারের জন্য দেশের হয়ে ওয়ান ডে খেলবে। আমি দেখতে চাই খুব খুব শক্তিশালী ইংল্যান্ড দলের বিরুদ্ধে ওরা কীরকম পারফর্ম করে।' ওয়ান ডে ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদের বিরুদ্ধে ভারতীয় তরুণদের অগ্নিপরীক্ষা বলেই মত কোহলির।

মঙ্গলবার থেকে শুরু একদিনের সিরিজ, জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ভারত

ভারত শেষ ওয়ান ডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়ায়। আর সেই সিরিজে তিন ম্যাচেও ওপেন করেছিলেন ধবন। তাঁর রান ছিল যথাক্রমে ৭৪, ৩০ ও ১৬। তারপর বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে ওপেন করে ঝোড়ো সেঞ্চুরি করেছেন। রোহিত-ধবন গত তিন বছরে বিশ্বের তৃতীয় সেরা ওপেনিং জুটি। তিন বছরে ১৪৭৯ রান যোগ করেছেন দুজনে। প্রথম স্থানে ইংল্যান্ডের জনি বেয়ারস্টো-জেসন রয় (১৮৩১ রান) ও দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার (১৫১২ রান)।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget