এক্সপ্লোর

Ind vs Eng, ODI Series: মঙ্গলবার থেকে শুরু একদিনের সিরিজ, জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ভারত

India vs England, ODI series 2021: টেস্ট ও টি-২০ সিরিজের পর এবার একদিনের সিরিজেও জয়ই লক্ষ্য ভারতের।

পুণে: টেস্ট ও টি-২০ সিরিজ অতীত। এবার ৫০ ওভারের যুদ্ধে নামছে ভারত ও ইংল্যান্ড। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের একদিনের সিরিজ। তিনটি ম্যাচই হবে পুণেতে। করোনা আবহেই হবে খেলা। মহারাষ্ট্রে ফের করোনা সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে একদিনের সিরিজে মাঠে কোনও দর্শকেরই প্রবেশাধিকার থাকছে না বলে সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

মঙ্গলবার একদিনের সিরিজের প্রথম ম্যাচ। পরের দু’টি ম্যাচ ২৬ ও ২৮ মার্চ। তিনটি ম্যাচই দিন-রাতের। খেলা শুরু হবে দুপুর দেড়টা থেকে।

একদিনের সিরিজে ভারতীয় দলে এবার একঝাঁক তরুণ ক্রিকেটার। সূর্যকুমার যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, ক্রুণাল পাণ্ড্য, মহম্মদ সিরাজ, টি নটরাজন, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, ঋষভ পন্থ, শুভমন গিলরা প্রত্যেকেই তরুণ। তাঁদের সঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধবন, ভুবনেশ্বর কুমারদের মতো অভিজ্ঞরা আছেন। ফলে একদিনের সিরিজেও জয় ছাড়া অন্য কিছু ভাবছে না ভারতীয় শিবির।

একদিনের সিরিজের জন্য ঘোষিত ১৮ জনের ভারতীয় দলে আছেন বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধবন, শুভমন গিল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ (উইকেটকিপার), কে এল রাহুল (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, ক্রুণাল পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও শার্দুল ঠাকুর।

ইংল্যান্ডও রবিবার ১৪ জনের দল ঘোষণা করেছে। এছাড়া আরও তিনজন ক্রিকেটারকে অতিরিক্ত হিসেবে রাখা হয়েছে।

একদিনের সিরিজের জন্য ইংল্যান্ডের ঘোষিত ১৪ জনের দলে আছেন ইয়ন মর্গ্যান, মইন আলি, জোনাথন বেয়ারস্টো, স্যাম বিলিংস, জশ বাটলার, স্যাম কারান, টম কারান, লিয়াম লিভিংস্টোন, ম্যাট পার্কিনসন, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিসি টপলি ও মার্ক উড।

তবে একদিনের সিরিজ শুরু হওয়ার আগেই ধাক্কা খেয়েছে ইংল্যান্ড শিবির। ডান কনুইয়ের চোটের জন্য একদিনের সিরিজে দলের অন্যতম সেরা পেসার জোফ্রা আর্চারকে পাচ্ছে না ইংল্যান্ড। তিনি চোট সারানোর জন্য দেশে ফিরে যাচ্ছেন। আইপিএল-এর শুরুর দিকেও হয়তো খেলতে পারবেন না আর্চার। ফলে আইপিএল ফ্র্যাঞ্চাইজি চিন্তায় রাজস্থান রয়্যালসও।

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget