এক্সপ্লোর

Kohli ODI Record: পেরিয়ে গেলেন স্মিথকে, বিরাটের দাপটে পন্টিংয়ের রেকর্ডও টলমল

সেঞ্চুরি পাননি। শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে ৭৯ বলে ৬৬ রান করে আউট হয়ে যান। যদিও ব্যাট হাতে নতুন এক মাইলফলক তৈরি করলেন বিরাট কোহলি।

পুণে: সেঞ্চুরি পাননি। শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে ৭৯ বলে ৬৬ রান করে আউট হয়ে যান। যদিও ব্যাট হাতে নতুন এক মাইলফলক তৈরি করলেন বিরাট কোহলি।

প্রায় প্রতি ম্যাচেই নতুন নতুন কীর্তি গড়ছেন বিরাট। একের পর এক ব্যাটিং কীর্তি এখন জমা রয়েছে তাঁর ঝুলিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও বিরাট অসাধারণ দু'টি নজির গড়লেন। পুণের দ্বিতীয় একদিনের ম্যাচে ৭৯ বলে ৬৬ রান করে আউট হন কোহলি। অধিনায়কোচিত হাফসেঞ্চুরি করার পথে কোহলি অধিনায়ক হিসাবে গ্রেম স্মিথের একটি রেকর্ড পেরিয়ে গেলেন। ওয়ান ডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে সব চেয়ে বেশি রান করার নিরিখে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্যাপ্টেন গ্রেম স্মিথকে টপকে ৫ নম্বরে উঠে এলেন বিরাট।

গ্রেম স্মিথ অধিনায়ক হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ৫৪১৬ রান করেছেন। স্মিথকে স্পর্শ করতে কোহলির দরকার ছিল ৪১ রান, যা তিনি ইনিংসের ২৪তম ওভারেই তুলে নেন। আপাতত ক্যাপ্টেন হিসেবে ৯৪ ম্যাচে ৫৪৪২ রান রয়েছে বিরাটের ঝুলিতে। অধিনায়ক হিসেবে একদিনের ম্যাচে সবথেকে বেশি রান করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। ২৩৪টি ওয়ান ডে ম্যাচ খেলে রিকি পন্টিং করেছেন ৮৪৯৭ রান। মহেন্দ্র সিং ধোনি রয়েছেন এই তালিকায় দু'নম্বরে। ২০০টি একদিনের ম্যাচ খেলে ৬৬৪১ রান করেছেন জোড়া বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং ও শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রণতুঙ্গা।

৩৯ বল বাকি থাকতে ৬ উইকেটে জয়, সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

শনিবার ওয়ান ডে ক্রিকেটে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১০ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি। রিকি পন্টিংয়ের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এমন কৃতিত্ব অর্জন করেন বিরাট। ৩ নম্বরে ব্যাট করতে নেমে পন্টিং করেছেন ১২৬৬২ রান। তিন নম্বরে ব্যাট করে কোহলির সংগ্রহ দাঁড়াল ১০০৪৬ রান। পন্টিংয়ের রেকর্ডও যে আর বেশিদিন অক্ষত থাকবে না, সে কথা বলাই বাহুল্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Narendra Modi Birthday: প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
Brazil In Kolkata: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
Bengal Cricket: 'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget