এক্সপ্লোর

Rohit Sharma: গলে কা ওয়াট লাগ গয়া... স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ল রোহিতের চিৎকার

IND vs ENG: বিশাখাপত্তনমে ইংল্যান্ডের স্কোর তখন ১৫৭/৪। বল করছিলেন অক্ষর পটেল। নিজের ফিল্ডিং পোজিশনে যেতে যেতে রোহিত বলেন...

বিশাখাপত্তনম: শুধু ক্রিকেটার হিসাবে নয়, মানুষ হিসাবেও জনপ্রিয় রোহিত শর্মা (Rohit Sharma)। সাংবাদিক বৈঠকেও বেশ মজা করেন। কখনও সখনও মেজাজও হারান। মাঠেও নানারকম মজার মন্তব্য করতে শোনা যায় হিটম্যানকে।

এবং, রোহিত হয়তো মাঝে মধ্যে ভুলে যান যে, স্টাম্পে মাইক্রোফোন লাগানো রয়েছে। যা মাঠে তাঁর মন্তব্যকে ভাইরাল করে দিতে পারে। ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের সময় রোহিতের একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যেখানে রোহিতকে বলতে শোনা গিয়েছিল, 'বাগানে বেড়াতে বেরিয়েছো নাকি!'

এবার সতীর্থদের উদ্দেশে বিরক্তি প্রকাশ করার জন্য মন্তব্য করলেন রোহিত। স্টাম্প মাইক্রোফোনে তা ধরা পড়ল। এবং হাসির রোল উঠল নেটিজেনদের মধ্যে। রোহিত জানালেন, চিৎকার করতে করতে তাঁর গলা ভেঙে যাচ্ছে। অথচ সতীর্থ কারও যেন হেলদোল নেই।

বিশাখাপত্তনমে ইংল্যান্ডের স্কোর তখন ১৫৭/৪। বল করছিলেন অক্ষর পটেল। নিজের ফিল্ডিং পোজিশনে যেতে যেতে রোহিত বলেন, 'মেরে গলে কা ওয়াট লাগ গয়া হ্যায় চিল্লা চিল্লা কে তুম লোগো কো।' যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'তোমাদের পিছনে চিৎকার করতে করতে আমার গলা বসে গেল।'

তৃতীয় টেস্টের দলে কি ফিরবেন বিরাট কোহলি? এখনও সংশয় রয়েছে ভারতীয় শিবিরে। সোমবার দিনের খেলার শেষে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, 'নির্বাচকেরা বলতে পারবেন বিরাটকে পরের ম্যাচে পাওয়া যাবে কি না। ওর সঙ্গে কথা বলা হবে। ২-১ দিনের মধ্যে দল নির্বাচন করা হবে।'

ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটকে বলা হয় বাজ়বল। যদিও আবেগে গা ভাসাতে নারাজ দ্রাবিড়। বলেছেন, 'এমন নয় যে এলোপাথারি খেলছে। দক্ষতা দরকার হয় ওই শট খেলতে গেলে। সেই দক্ষতা ওরা দেখাচ্ছে। দক্ষতা না থাকলে শুধু আগ্রাসী খেলা যায় না।'

রাহুলের আক্ষেপ, '২-৩ বছর হল দায়িত্ব নিয়েছি। কখনও পুরো দল পাইনি। ঋভষের দুর্ঘটনা ঘটেছিল। বিশ্বকাপে হার্দিক চোট পেয়ে গেল। সবাইকে একসঙ্গে পাওয়ার অভিজ্ঞতা হয়নি। তরুণদের কাছে নিজেদের প্রমাণ করার বিরাট সুযোগ। চাপের মুখে আমরা ভাল খেলছি। সাড়া দিচ্ছি। পরের ম্যাচের আগে ১-১ করে নামতে পারছি।'

আরও পড়ুন: আইপিএলের প্রস্তুতিতে নামার আগে দেওরি মায়ের মন্দিরে পূজো দিয়ে এলেন ধোনি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget