এক্সপ্লোর

Yashasvi Jaiswal: রেকর্ড গড়ে ডাবল সেঞ্চুরি যশস্বীর, ফের অর্ধশতরান সরফরাজের, ইংল্যান্ডের সামনে লক্ষ্য ৫৫৭

Yashasvi Jaiswal Double Century: এদিন মধ্য়াহ্নভোজের বিরতিতে যখন ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন জয়সওয়াল ও সরফরাজ তখন ভারতের স্কোর ছিল ৪১৪/৪।

রাজকোট: গতকাল পিঠের ব্যথায় যখন মাঠ ছেড়েছিলেন তখন তাঁর নামের পাশে অপরাজিত ১০৪ রান। আজ ভারতের ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করার সময় যখন মাঠ ছাড়লেন তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে অপরাজিত ২১৪। হায়দরাবাদের পর রাজকোট। একই টেস্ট সিরিজে দ্বিতীয় দ্বিশতরান হাঁকালেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। অন্য়দিকে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান হাঁকালেন অভিষেককারী সরফরাজ (Sarfaraz Khan)। ৬৮ রানে অপরাজিত থাকলেন তিনি। ভারতের স্কোর দ্বিতীয় ইনিংসে ৪৩০/৪ যখন, তখন রোহিত শর্মা ইনিংস ডিক্লেয়ার করার কথা ঘোষণা করেন। অর্থাৎ আজকের দিনের বাকি সময়টা আর কাল গোটা দিন। বুমরা, সিরাজদের সামনে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে স্টোকস বাহিনী, তা নিয়ে সংশয় রয়েছে। 

এদিন মধ্য়াহ্নভোজের বিরতিতে যখন ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন জয়সওয়াল ও সরফরাজ তখন ভারতের স্কোর ছিল ৪১৪/৪। মূলত যে যশস্বীর দ্বিশতরানের জন্যই অপেক্ষা করছিল টিম ম্য়ানেজমেন্ট তা পরিষ্কার হয়ে গিয়েছিল। মধ্যাহ্নভোজের পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন বাঁহাতি ভারতীয় ওপেনার। অ্য়ান্ডারসনের মত বোলারকে এক ইনিংসে ২১ রান দেন। এক ইনিংসে বিশ্ব ক্রিকেটে সর্বাধিক ছক্কার সংখ্যা ১২। এদিন তা ছুঁয়ে ফেললেন যশস্বী। এমনকী ভারতের হয়ে সংখ্যাটা ছিল এতদিন সর্বাধিক ৮। যা ১৯৯৪ সালে করেছিলেন নভজ্যোৎ সিংহ সিধু ও ২০১৯ সালে করেছিলেন ময়ঙ্ক আগরওযাল। এবার তাঁদের ছাপিয়ে গিয়ে শীর্ষে পৌঁছে গেলেন জয়সওয়াল।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

অন্যদিকে প্রথম ইনিংসে অর্ধশতরান হাঁকিয়েছিলেন সরফরাজ খান। শতরানের পথে ঠিকঠাকই এগোচ্ছিলেন। কিন্তু জাডেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে ৬২ রান করে আউট হয়ে গিয়েছিলেন। এদিন ব্যাট করতে নেমে আর রান আউটের কোনও সম্ভাবনাই তৈরি করেননি তিনি। বেশ বুঝে বুঝে রান নিচ্ছিলেন। ধীরে ধীরে নিজের ইনিংসকে সাজিয়ে তুলছিলেন। একই সঙ্গে ডেবিউ ম্য়াচে দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান পূরণ করেন ফেললেন। ৭২ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। হাঁকান ৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কা। 

ভারত এই ম্য়াচে একেবারেই চালকের আসনে। প্রথম ইনিংসে দ্বিতীয় দিনে ভারতের কাছে একজন বোলারের অভাব ছিল। কিন্তু রবিচন্দ্রন অশ্বিন দলের সঙ্গে যোগ দিচ্ছেন। সেক্ষেত্রে ইংল্যান্ডের চাপ কিন্তু অবশ্যই আরও বাড়ল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget