এক্সপ্লোর

IND vs ENG, 5th Test: ভারতের হারের পর কোচ দ্রাবিড়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এই প্রাক্তন পাক স্পিনার

IND vs ENG: এই টেস্টে স্পিন বিভাগে শুধুমাত্র রবীন্দ্র জাডেজাকে একাদশে রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অশ্বিনের মত অভিজ্ঞ তারকাকে দলের বাইরে রাখা হয়েছিল।

এজবাস্টন: ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহ্যাম টেস্টে হারের পর থেকেই প্রশ্নের মুখে পড়েছেন কোচ রাহুল দ্রাবিড়। দল নির্বাচন, গেমপ্ল্যান কোনও কিছুই কাজে দেয়নি। এই পরিস্থিতিতে দ্রাবিড়কেও কাঠগড়ায় তোলা হয়েছে। এবার সেই তালিকায় নাম লেখালেন  প্রাক্তন পাক ক্রিকেটার দানিশ কানেরিয়াও। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে এই টেস্টে ভারতীয় দল নির্বাচনই ভুল ছিল বলে মনে করেন তিনি। আর তার জন্য দ্রাবিড়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। 

কী বলছেন কানেরিয়া?

এই টেস্টে স্পিন বিভাগে শুধুমাত্র রবীন্দ্র জাডেজাকে একাদশে রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অশ্বিনের মত অভিজ্ঞ তারকাকে দলের বাইরে রাখা হয়েছিল। আর এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন কানেরিয়া। প্রাক্তন পাক স্পিনার বলছেন, ''জয়ের দোরগোড়ায় ছিল ভারত। সেখানে থেকে হার। আমার তো একাদশ দেখেই অবাক লাগছিল। রবিচন্দ্রন অশ্বিন কেন একাদশের বাইরে। এই সিদ্ধান্ত কে নিয়েছিলেন? কোচ হিসেবে রাহুল দ্রাবিড় কি এই সিদ্ধান্ত নিয়েছিলেন? উনি তো ক্রিকেট খেলেছেন অনেক ইংল্যান্ডে। গ্রীষ্মে এখানে পিচ শুকিয়ে যায়। ফলে তৃতীয় দিন থেকেই সিমারদের সঙ্গে স্পিনাররাও সুবিধে পায়। তাহলে অশ্বিনের মতো একজন স্পিনারকে বসিয়ে রাখার কোনও মানে হয় না কি।''

উল্লেখ্য, অশ্বিনের বদলে শার্দুল ঠাকুরকে খেলানো হয়েছিল এই ম্যাচে। মিডিয়াম পেসের সঙ্গে ব্যাটের হাতও রয়েছে শার্দুলের। কিন্তু এই ম্যাচে বল হাতে মাত্র ১টি উইকেট নিতে পেরেছেন শার্দুল। এমনকী ব্য়াট হাতেও কোনও যোগদান নেই। এরপরই সবাই প্রশ্ন তুলেছেন যে শার্দুলকে কেন ভাবা হল অশ্বিনের আগে।

ভারতের হার শেষ দিনে

রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে এই নিয়ে তিন নম্বর টেস্ট হারল ভারত। হাতে সাত উইকেট। প্রয়োজন মাত্র ১১৯ রান। তাই শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজেই ব্যাট করছিলেন আগের দিন অপরাজিত থেকে ক্রিজ ছাড়া রুট ও বেয়ারস্টো। প্রথম ইনিংসে মিস করলেও দ্বিতীয় ইনিংসে শতরান মিস করেননি রুট। বরঞ্চ শতরানের পর অনেকটা টি-টোয়েন্টি খেলার মেজাজে ব্যাটিং করলেন। শেষ পর্যন্ত ১৯টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১৪২ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে প্রথম ইনিংসে ১০৬ রান করার পর দ্বিতীয় ইনিংসেও শতরান হাঁকালেন বেয়ারস্টো। তিনিও ১৫টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১১৫ রান করে অপরাজিত থেকে যান। ২ ইনিংসে শতরানের জন্য ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। 

সেরা শিরোনাম

India vs New Zealand ODI Live: নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
IND vs NZ Match Highlights: ৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের
৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের
Bengal Cricket: পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি
পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি

ভিডিও

Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda
Santanu Sinha Biswas | শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১১.২৬) পর্ব ২: সেবাশ্রয় নিয়ে অভিষেককে নিশানা কুণালের, 'দলে আলোচনাই হত না', সমর্থন সৌগতর
CM Suvendu Adhikari: Awas Yojana-র দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Shantanu Sinha Biswas: শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget