এক্সপ্লোর

Ind vs Eng, Chennai Test LIVEচেন্নাইয়ে ইংল্যান্ডকে বিধ্বস্ত করে ৩১৭ রানে জয় ভারতের, সিরিজে ফিরল সমতা

৪৮২ রানের লক্ষ্য সামনে রেখে খেলতে নেমে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি।

Key Events
ind vs eng Chennai test live updates live score 2nd test match day 4 Chepauk stadium India close to victory Ind vs Eng, Chennai Test LIVEচেন্নাইয়ে ইংল্যান্ডকে বিধ্বস্ত করে ৩১৭ রানে জয় ভারতের, সিরিজে ফিরল সমতা
আরও এক উইকেট, উচ্ছ্বাস ভারতীয় খেলোয়াড়দের

Background

চেন্নাই: চেন্নাইয়ের চিপকে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টের আজ চতুর্থদিন। ম্যাচ জয়ের জন্য ইংল্যান্ডকে করতে হবে ৪২৯ রান। অন্যদিকে, সিরিজে সমতা ফিরিয়ে আনতে ভারতকে আউট করতে হবে সাত ইংরেজ ব্যাটসম্যানকে। তৃতীয় দিনের খেলার শেষে ইংল্যান্ডের রান ৫৩। কিন্তু এরমধ্যেই তারা হারিয়েছে তিনটি উইকেট। অধিনায়ক জো রুট ২ রানে অপরাজিত রয়েছেন। ডন লরেন্স ক্রিজে রয়েছেন ১৯ রানে। ভারতের হয়ে অক্ষর পটেল দুটি   ও রবিচন্দ্রন অশ্বিন ১ টি উইকেট নিয়েছেন।

৪৮২ রানের লক্ষ্য সামনে রেখে খেলতে নেমে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি। ডম সিবলে মাত্র ৩ রান করে অক্ষরের বলে আউট হন। রোরি বার্নস ও লরেন্স ইনিংসের হাল ধরার চেষ্টা করেন। বার্নস ২৫ রান করে অশ্বিনের শিকার হন।

লিচকে নাইট ওয়াচম্যান হিসেবে পাঠানোর কৌশল সফল হয়নি। অক্ষরের বলে আউট হয়ে তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হয়। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই ইংল্যান্ড তিন উইকেট হারায়।

 

12:40 PM (IST)  •  16 Feb 2021

৩১৭ রানে জয় ভারতের

চেন্নাইয়ে ইংল্যান্ডকে ৩১৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত। ভারতের স্পিন আক্রমণের সামনে ১৬৪ রানে গুটিয়ে গেল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। মইন আলিকে আউট করে ইংরেজদের ইনিংসে ইতি টেনে দেন কুলদীপ যাদব। ভারতের হয়ে অক্ষর পটেল ৬০ রান দিয়ে পাঁচ উইকেট, আর অশ্বিন ৫৩ রানে ৩ ও কুলদীপ যাদব ২৫ রানে দুই উইকেট নিয়েছেন।

12:28 PM (IST)  •  16 Feb 2021

ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা

লাঞ্চের পর জো রুট ও ওলি স্টোনকে ব্লু আউট করলেন অক্ষর। রুট করেছেন ৩৩ রান। ১১৬ রানে অষ্টম উইকেটের পতন হয়। এরপর স্টোন আউট হয়ে যান। ১২৬ রানে নবম উইকেট পড়ে ইংল্যান্ডের। ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! উঠল তোলাবাজির অভিযোগ
Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget