এক্সপ্লোর

IND vs ENG 1st ODI: দেখুন, টম কারানের সঙ্গে বচসা ক্রুণাল পাণ্ড্যর

India vs England, ODI series: গতকাল একদিনের আন্তর্জাতিকে অভিষেকেই নতুন রেকর্ড গড়েছেন ক্রুণাল।

পুণে: গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারতের জয়ের নায়ক ক্রুণাল পাণ্ড্য। একদিনের আন্তর্জাতিকে অভিষেক ম্যাচেই তিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দলকে ম্যাচ জিততে সাহায্য করেন। একদিনের আন্তর্জাতিকে অভিষেকে দ্রুততম অর্ধশতরানের রেকর্ডও গড়েছেন তিনি। তবে ব্যাটিং করার সময় ইংল্যান্ডের পেসার টম কারানের সঙ্গে বচসায় জড়ান ক্রুণাল। আম্পায়ার নীতিন মেননের হস্তক্ষেপে তিনি শান্ত হন। শেষপর্যন্ত অবশ্য ক্রুণালই শেষ হাসি হাসেন।
গতকাল সাত নম্বরে ব্যাটিং করতে নেমে ৩১ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন ক্রুণাল। তাঁর ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও দু’টি ছক্কা। তিনি ২৬ বলে ৫০ রান পূরণ করেন। ভাই হার্দিক পাণ্ড্য আউট হওয়ার পর ক্রিজে এসে কে এল রাহুলের সঙ্গে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলেন ক্রুণাল। তাঁদের অপরাজিত জুটিতে ৬১ বলে ১১২ রান যোগ হয়। রাহুল ৪৩ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। 
৪৯-তম ওভারে অর্ধশতরান পূরণ করার পরেই কারানের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ক্রুণাল। ইংল্যান্ডের উইকেটকিপার জশ বাটলারও এগিয়ে এসে ক্রুণালের উদ্দেশে কিছু বলেন। আম্পায়ার মেনন এসে সবাইকে শান্ত করেন। 
ঠিক কী কারণে কারান ও বাটলারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন ক্রুণাল, সেটা স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওই ওভারে একটি ওয়াইডের সিদ্ধান্তে খুশি হতে না পেরে ক্রুণালের উদ্দেশে কিছু বলেছিলেন কারান। তারই জবাব দেন ক্রুণাল। 

pic.twitter.com/3Xn1UWQVdF

— tony (@tony49901400) March 23, 2021

">

মাঠে বিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে বচসায় জড়ালেও, রেকর্ড গড়ার পর মাঠ থেকে বেরনোর সময় আবেগপ্রবণ হয়ে পড়েন ক্রুণাল। তিনি কান্নায় ভেঙে পড়েন। তাঁকে জড়িয়ে ধরেন ভাই হার্দিক পাণ্ড্য। তাঁদের প্রয়াত বাবাকে এই ইনিংস উৎসর্গ করেন ক্রুণাল। এর আগে একদিনের আন্তর্জাতিকে অভিষেকে দ্রুততম অর্ধশতরান ছিল নিউজিল্যান্ডের জন মরিসের। তিনি ৩৫ বলে অর্ধশতরান করেছিলেন। ২৬ বলে অর্ধশতরান করে নতুন রেকর্ড গড়লেন ক্রুণাল। তিনি অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে চলেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KKR vs LSG Preview: লখনউয়ের গোপন কৌশল ফাঁস! ইডেনে কেকেআরের কাঁটা হতে পারে চোট আর কালবৈশাখী
লখনউয়ের গোপন কৌশল ফাঁস! ইডেনে কেকেআরের কাঁটা হতে পারে চোট আর কালবৈশাখী
DC vs GT Live Score: আইপিএলে থ্রিলার, দিল্লিকে মাত্র ১ রানে হারিয়ে প্রথম জয় ছিনিয়ে নিল গুজরাত, লাইভ আপডেট
আইপিএলে থ্রিলার, দিল্লিকে মাত্র ১ রানে হারিয়ে প্রথম জয় ছিনিয়ে নিল গুজরাত, লাইভ আপডেট
DC vs GT Match Highlights: রাহুল-মিলারের ব্য়াটিং ঝড় ব্যর্থ, রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে দিল্লিকে হারিয়ে চমক গুজরাতের
রাহুল-মিলারের ব্য়াটিং ঝড় ব্যর্থ, রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে দিল্লিকে হারিয়ে চমক গুজরাতের
Pakistan Cricket News: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অবসর নিয়ে নিতেন, হঠাৎ সিদ্ধান্ত বদল ৯ বছর আগে ভারত বধের নায়কের
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অবসর নিয়ে নিতেন, হঠাৎ সিদ্ধান্ত বদল ৯ বছর আগে ভারত বধের নায়কের

ভিডিও

GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ২ | দেব বনাম স্বরূপ বিশ্বাস, অনির্বাণের 'ব্যান' নিয়ে সাংবাদিক বৈঠকেই প্রকাশ্যে মতানৈক্য
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ১ | SIRএ ডিলিট ৯০লক্ষ,ভোটে অ্যাডভান্টেজ কার? | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ২: 'আজই যাবতীয় বিচারাধীন নামের নিষ্পত্তি', নির্দেশ সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ১: 'রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কী করতে হবে জানি', মালদাকাণ্ডে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের
WB Assembly Election 2026: কী বলছেন ভবানীপুর ও কলকাতা বন্দর বিধানসভার সাধারণ মানুষ? ABP Ananda Live

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Embed widget