এক্সপ্লোর

IND vs ENG: শেষ টেস্টের আগে ইংরেজ শিবিরে ভাইরাস আতঙ্ক, দলে ফিরছেন মার্ক উড

Mark Wood: যাতে দলের অন্যান্যদের মধ্যে সংক্রমণ না ছড়ায়, সেই কারণে আলাদা রাখা হয়েছে দুই ক্রিকেটারকে।

ধর্মশালা: সিরিজের ফয়সালা আগেই হয়ে গিয়েছে। ধর্মশালায় ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng Test Series) পঞ্চম টেস্ট ম্যাচ কার্যত নিয়মরক্ষার। আর সেই ম্যাচে প্রথম একাদশে পেস বোলিং বিভাগকে আরও শক্তিশালী করে নামছে ইংরেজ শিবির। রাঁচিতে চতুর্থ টেস্টের থেকে তাদের একাদশে একটি পরিবর্তন করা হয়েছে। ওলি রবিনসনের পরিবর্তে ফিরছেন মার্ক উড (Mark Wood)।

ধর্মশালায় কনকনে ঠান্ডা। মনে করা হচ্ছিল, এই পরিস্থিতিতে একজন বাড়তি জোরে বোলার খেলাবে ইংল্যান্ড। রঞ্জি ট্রফিতে যে উইকেটে হিমাচল প্রদেশ বনাম দিল্লি ম্যাচ হয়েছিল, সেই বাইশ গজেই হবে ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট। রঞ্জি ট্রফির সেই ম্যাচে ৩৬ উইকেট নিয়েছিলেন পেসাররা। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচেও জোরে বোলারদের দাপট দেখা যাবে বলেই মনে করা হচ্ছে।

তবে ম্যাচের আগে উইকেট শেষবার পর্যবেক্ষণের পরে বেন স্টোকস, ব্রেন্ডন ম্যাকালামরা বোলিং বিভাগে পেসার ও স্পিনারদের ভারসাম্য রাখার দিকেই ঝুঁকেছেন। দুই স্পিনার রাখা হচ্ছে একাদশে। অফস্পিনার শোয়েব বশিরের পাশাপাশি বাঁহাতি স্পিনার টম হার্টলি।

চতুর্থ টেস্টে ৭০ ওভার বোলিং করার ফাঁকে আঙুলে চোট পেয়েছিলেন বশির। তাঁর স্পিনিং ফিঙ্গার কেটে গিয়েছিল। বুধবার প্র্যাক্টিসেও ছিলেন না বশির। তবে তাঁর পেটের সমস্যার জন্যই বশির প্র্যাক্টিসে ছিলেন না বলে খবর। ম্যাচ খেলতে তাঁর সমস্যা হবে না বলে মনে করছে ইংরেজ শিবির।

বশিরের পাশাপাশি পেটের সমস্যায় ভুগছেন রবিনসনও। সেই কারণে দুজনকে হোটেলে বিশ্রামে রেখে ভারতের মাটিতে চলতি সফরে শেষ প্র্যাক্টিস সেশনের জন্য এসেছিল ইংল্যান্ড। যাতে দলের অন্যান্যদের মধ্যে সংক্রমণ না ছড়ায়, সেই কারণে আলাদা রাখা হয়েছে দুই ক্রিকেটারকে। বেন স্টোকস বলেছেন, 'কাউকে নিয়ে ঝুঁকি নিতে চাই না। সেই কারণেই ওদের হোটেলে থাকতে বলা হয়েছিল। এটাই বুদ্ধিমত্তার কাজ।' যোগ করেছেন, 'বশির সুস্থ হয়ে যাবে বলেই আমরা আশাবাদী।'

চতুর্থ টেস্টে রবিনসনের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। পাশাপাশি ব্যাট করার সময় পিঠে চোটও পেয়েছিলেন। যা বেশ সমস্যায় ফেলে দিয়েছিল ইংরেজ শিবিরকে। তাঁর পরিবর্তে মার্ক উডকে একাদশে ফেরানো হচ্ছে।

আরও পড়ুন: উৎকণ্ঠার মুহূর্তে পাশে দাঁড়িয়েছিলেন পূজারা, অশ্বিনের আচমকা বাড়ি ফেরার কারণ জানালেন স্ত্রী

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget