এক্সপ্লোর

Yashasvi Jaiswal Century: দুরন্ত সেঞ্চুরি করে সহবাগকে ছুঁলেন যশস্বী, রাজকোটে চাপ বাড়ল ইংল্যান্ডের

IND vs ENG Test: যশস্বী জয়সওয়াল ছন্দে থাকলে কী করতে পারেন, হাড়ে হাড়ে টের পেলেন ইংরেজ বোলাররা। রাজকোটে ১২২ বলে সেঞ্চুরি করলেন মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা তরুণ।

রাজকোট: প্রথম ৫০ বলে তিনি করেছিলেন ১৮ রান। পরের ৭২ বলে ৮২ রান। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ছন্দে থাকলে তিনি কী করতে পারেন, হাড়ে হাড়ে টের পেলেন ইংরেজ বোলাররা। রাজকোটে ১২২ বলে সেঞ্চুরি করলেন মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা তরুণ। মার্ক উডকে বাউন্ডারি মেরে সেঞ্চুরি সম্পূর্ণ করেই ব্যাট তুলে সেলিব্রেট শুরু করলেন। ডেভিড ওয়ার্নারের আদলে লাফিয়ে হেলমেট সহ হাত পাঞ্চ করলেন। তারপর হেলমেট খুলে রেখে দুহাত তুলে অভিবাদন গ্রহণ করলেন।

রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি বাঁহাতি ব্যাটারের টেস্টে তৃতীয় শতরান। এদিন তিনি বীরেন্দ্র সহবাগকে ছুঁয়ে ফেললেন। সহবাগ যখন টেস্টে তৃতীয় সেঞ্চুরি করেছিলেন, তিনিও নিয়েছিলেন ১৩ ইনিংস। যশস্বীও ১৩ ইনিংসেও তৃতীয় সেঞ্চুরি করে ফেললেন। সবচেয়ে চমকে ওঠার মতো তথ্য হচ্ছে, ব্যাটিং গড়ে বীরুকেও পিছনে ফেলেছেন যশস্বী। তৃতীয় টেস্ট সেঞ্চুরির সময় ১৩ ইনিংসে সহবাগের ব্যাটিং গড় যেখানে ছিল ৫৩.৩১, সেখানে ৬২.২৫ গড়ে রান করেছেন যশস্বী। স্ট্রাইক রেটে অবশ্য একটু এগিয়ে বীরু। যিনি বিধ্বংসী ব্যাট করার জন্য গোটা বিশ্বে সমাদৃত ছিলেন। ১৩ ইনিংসের পর বীরুর স্ট্রাইক রেট ছিল ৬৬.৬৩। ১৩তম ইনিংসে সেঞ্চুরি সম্পূর্ণ করা পর্যন্ত যশস্বীর স্ট্রাইক রেট ৬৫.৮৭।

যুগ্মভাবে সপ্তম ব্যাটার হিসাবে টেস্টে দ্রুততম তিন সেঞ্চুরি করলেন যশস্বী। অভিজাত যে তালিকায় রয়েছেন সহবাগ ও সঞ্জয় মঞ্জরেকর। চলতি সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি হয়ে গেল যশস্বীর।

 

প্রথম ইনিংসে রান পাননি যশস্বী। মার্ক উডের বলে জো রুটের হাতে ক্যাচ দিয়ে মাত্র ১০ রান করে ফিরেছিলেন। দ্বিতীয় ইনিংসে যে আক্ষেপ সুদে আসলে মিটিয়ে নিলেন যশস্বী। যদিও সেঞ্চুরির পরই কোমরে ব্যথা অনুভব করেন যশস্বী। ফিজিও মাঠে গিয়ে তাঁর শুশ্রূষাও করেন। তবে লাভ হয়নি। ১৩৩ বলে ১০৪ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন যশস্বী।

আরও পড়ুন: দেশে নয়, বিদেশে ভূমিষ্ঠ হতে চলেছে বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তান, চূড়ান্ত দিনক্ষণ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget