এক্সপ্লোর

IND vs ENG: পুরনো অস্ত্রে শান? রাজকোট টেস্টের আগে নেটে বোলিং শুরু করে দিলেন স্টোকস

Ben Stokes: ইংল্যান্ডের বোলিং লাইন আপকে দ্বিতীয় টেস্টে খুব একটা সাবলীল মনে হয়নি। তাই হয়ত বল হাতেও এবার ফের দলকে ভরসা জোগানোর দায়িত্ব কাঁধে নিতে পারেন স্টোকস।

রাজকোট: তিনি অলরাউন্ডার। কিন্তু তাঁকে এখন আর বল করতে দেখা যায় না। বেশ কয়েক বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে শুধু ব্যাট হাতেই দেখা গিয়েছে স্টোকসকে (Ben Stokes)। তবে ফের কি পুরনো অস্ত্রে শান দিতে চলেছেন তিনি? রাজকোট টেস্টের (Rajkot Test) আগে তেমনই আভাস পাওয়া গেল। নেটে নাগাড়ে বোলিং করলেন ইংল্য়ান্ড অধিনায়ক। রোহিত, জয়সওয়ালদের বিরুদ্ধে ইংল্যান্ডের বোলিং লাইন আপকে দ্বিতীয় টেস্টে খুব একটা সাবলীল মনে হয়নি। তাই হয়ত বল হাতেও এবার ফের দলকে ভরসা জোগানোর দায়িত্ব কাঁধে নিতে পারেন স্টোকস।

ইংল্যান্ড আগের ২ টেস্টেই ৩ জন স্পিনার খেলিয়েছে। শোয়েব বসির, রেহান আহমেদ এই দুজন কেউই ছাপ রাখতে পারেননি সেভাবে। তাছাড়া মাত্র ১ পেসার নিয়েই খেলেছিল ইংল্যান্ড। ফলে কোথাও একটা দ্বিতীয় পেসারের অভাব পরিষ্কার বোঝা যাচ্ছিল। তাই স্টোকস চাইছেন বল হাতেও যাতে দলকে ভরসা জোগাতে পারেন। প্রথম টেস্টে মার্ক উড খেলেছিলেন। দ্বিতীয় টেস্টে ফিরে এসেছিলেন জেমস অ্য়ান্ডারসন। কিন্তু স্পিন বিভাগে অনভিজ্ঞতার জন্য বোলিং বিভাগ বেশি দুর্বল হয়ে পড়েছিল। জয়সওয়াল প্রথম ইনিংসে দ্বিশতরান হাঁকিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে গিল শতরান করেছিলেন। তৃতীয় টেস্টের আগে তাই নতুনভাবে মাঠে নামতে চাইছে ব্রিটিশ ব্রিগেড। 

তৃতীয় টেস্টের দুইদিন আগে এক সাংবাদিক বৈঠকে জাডেজার ফিটনেস আপডেট দেন আরেক স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তিনি কিন্তু জানিয়ে দিচ্ছেন যে রাজকোটের ম্যাচে জাডেজার খেলা প্রায় নিশ্চিত। কুলদীপ বলেন, 'আমার মনে হয় (ও খেলবে)। ও তো অনুশীলন করেছে। গতকালও ঘাম ঝরিয়েছে এবং আমার যতদূর মনে হচ্ছি ও ফিট।' 

লাল বলের ক্রিকেটের ক্ষেত্রে জাডেজা ফিট থাকলে তিনিই কুলদীপের জায়গায় একাদশে সুযোগ পাবেন। অক্ষর পটেল তৃতীয় স্পিনারের দৌড়ে এক্ষেত্রে কুলদীপের থেকে এগিয়ে রয়েছেন বলেই সকলের ধারণা। তবে জাডেজার খেলা নিয়ে কার্যত নিশ্চিত হলেও, কুলদীপ কিন্তু নিজেকে খেলবেন কি না, সেই বিষয়ে যথেষ্ট সন্দিহান। 'তবে আমি এখনও একাদশে নিজের জায়গা পাওয়া নিয়ে নিশ্চিত নই, কারণ এখনও ম্যাচের দুইদিন বাকি রয়েছে। আমি খেলছি কি না, সেই নিয়ে খুব বেশি চিন্তাভাবনা করি না কখনই। পরিস্থিতি যাই হোক নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি এবং গোটা প্রক্রিয়াটি উপভোগও করি।' জানান তারকা স্পিনার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget