এক্সপ্লোর

IND vs ENG: কাল থেকে শুরু তৃতীয় টেস্ট, চোখ বুলিয়ে নিন রাজকোটের ২২ গজে ভারতের সাফল্যের খতিয়ান

IND vs ENG, 3rd Test: পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট যে জিতবে, সেই দলই এগিয়ে যাবে সিরিজে। কিন্তু রাজকোটের ২২ গজে এর আগে টেস্টে কেমন ফল করেছে ভারতীয় দল? 

রাজকোট: আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড (IND vs ENG Test) তৃতীয় টেস্ট। প্রথম টেস্টে ইংল্যান্ড জয় ছিনিয়ে নিয়েছিল। দ্বিতীয় টেস্টে ভারতীয় দল সমতা ফিরিয়েছে। আগামীকাল থেকে শুরু রাজকোট টেস্ট। পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট যে জিতবে, সেই দলই এগিয়ে যাবে সিরিজে। কিন্তু রাজকোটের ২২ গজে এর আগে টেস্টে কেমন ফল করেছে ভারতীয় দল? 

পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে যে, এখনও পর্যন্ত ২টো টেস্ট ম্য়াচ খেলেছে ভারতীয় দল এই মাঠে। ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই প্রথম টেস্টটি ড্র হয়েছিল। এরপর ২০১৮ সালে দ্বিতীয় টেস্টটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। 

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট (২০১৬)

এই স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলা হয়েছিল ভারত বনাম ইংল্যান্ড। দেশের অন্য়তম সেরা ব্যাটিং পিচ এই মাঠে। ম্য়াচে ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্য়ান্ড অধিনায়ক। প্রথম ইনিংসে ৫৩৭ রান বোর্ডে তুলে নেয় ইংল্য়ান্ড। জো রুট ১২৪ রানের ইনিংস খেলেন। মঈন আলি ১১৭ রান করেন। বেন স্টোকস ১২৮ রান করেন। জবাবে ব্যাটিং করতে নেমে চেতেশ্বর পূজারা ১২৪ রান করেন। মুরলি বিজয় ১২৬ রানের ইনিংস খেলেন। ভারতীয় দল বোর্ডে ৪৮৮ রান করেন। 

দ্বিতীয় ইনিংসে অ্যালিস্টার কুক ১৩০ রানের ইনিংস খেলেন। অভিষককারী হাসিব হামিদ ৮২ রানের ইনিংস খেলেন। ৩১০ রানের লক্ষ্যমাত্রা দিয়ে দেয় ইংল্যান্ড ভারতীয় দলের সামনে। পঞ্চম দিনে অল্প সময় বাকি ছিল। বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা মিলে দলের হাল ধরে ম্য়াচ ড্রয়ের দিকে নিয়ে যান। 

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০১৮)

এই মাঠে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় দল। মাত্র ৯৯ বলে শতরানের ইনিংস খেলেন পৃথ্বী শ। এটিই ছিল তাঁর অভিষেক টেস্ট। অধিনায়ক বিরাট কোহলি ১৩৪ রানের ইনিংস খেলেন। রবীন্দ্র জাডেজা ১০০ রান করেন। ঋষভ পন্থ ৯২ ও চেতেশ্বর পূজারা ৮৬ রানের ইনিংস খেলেন। ভারতীয় দল ৯ উইকেট হারিয়ে ৯ উইকেট হারিয়ে ৬৪৯ রান বোর্ডে তোলে। 

ম্য়াচে ২ ইনিংসে ব্যাট করতে নেমে ১৮১ ও ১৯৬ রান বোর্ডে তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস ও ২৭২ রানে জয় ছিনিয়ে নেয় ভারতীয় ক্রিকেট দল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget