এক্সপ্লোর

IND vs IRE T20 : অধিনায়ক হয়ে 'প্রত্যাবর্তন', চোট সারিয়ে জাতীয় দলে বুমরাহ, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ক্যাপ্টেনের দায়িত্ব

জাতীয় দলে বুমরাহের ডেপুটির দায়িত্ব পাচ্ছেন রুতুরাজ গায়কোয়াড়। জাতীয় দলে স্থান পেয়েছেন রিুঙ্কু সিংহও। বাংলার মুকেশ কুমার, শাহবাজ আহমেদরাও সুযোগ পেয়েছেন দলে।

মুম্বই : 'বুম বুম'-এর প্রত্যাবর্তন। শুধু ফিরলেনই না, অধিনায়কের (Captain) আর্মব্যান্ড হাতে নিয়েই বল হাতে আগুন ঝরাতে নামার দায়িত্ব পেলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। চোটের জেরে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল। সম্পূর্ণ সুস্থ হয়ে শুরু করেছিলেন অনুশীলও। জাতীয় দলে বুমরাহের ফেরা ছিল কার্যত সময়েরই অপেক্ষা। তবে শুধু জাতীয় দলে ফিরছেনই না, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি২০ দলের ক্যাপ্টেনও বুমরাহ। 

গত বছরের সেপ্টেম্বর মাস থেকে চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ। পিঠের চোটের জেরে অস্ত্রোপচারও করাতে বাধ্য হতে হয়েছিল তাঁকে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বুম বুমের সার্ভিস না পেলেও চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে আয়োজিত হতে চলা বিশ্বকাপে বুমরাহের সার্ভিস পেতে মুখিয়ে থাকবে ভারতীয় দল। যার কয়েকমাস আগে জসপ্রীতের ফিট হয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন নিঃসন্দেহে স্বস্তি দেবে ক্রিকেটভক্তদের। 

জাতীয় দলে বুমরাহের ডেপুটির দায়িত্ব পাচ্ছেন রুতুরাজ গায়কোয়াড়। জাতীয় দলে স্থান পেয়েছেন রিুঙ্কু সিংহও (Rinku Singh)। বাংলার মুকেশ কুমার, শাহবাজ আহমেদরাও সুযোগ পেয়েছেন দলে। প্রসঙ্গত, অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহে আয়ারল্যান্ডে গিয়ে তিনটি টি ২০ ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল। ১৮, ২০ ও ২৩ অগাস্ট যথাক্রমে তিনটি টি ২০ ম্যাচ রয়েছে ভারতের। 

                                                                

একঝলকে ভারতীয় দল-

জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শিবম দুবা, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিধ কৃষ্ণ, অর্শদীপ সিংহ, মুকেশ কুমার, আবেশ খান।

আরও পড়ুন- অল্প চোট নিয়ে আইপিএল খেলা যায়, ভারতের জন্য নয়, কপিলের নিশানায় বুমরাহ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget