এক্সপ্লোর

Rohit Sharma: আগে ব্যাটিং না বোলিং, টস জিতে নিজের সিদ্ধান্তই ভুলে গেলেন রোহিত

Rohit Bizarre Moment: টস জিতে কী করবেন, প্রথমে ব্যাটিং, নাকি ফিল্ডিং, সেটাই ভুলে গেলেন ভারত অধিনায়ক!

রায়পুর: নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ান ডে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া (Team India)। তবে ভারতের সিরিজ জয়ের আনন্দের মাঝেও চর্চা চলল অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) বেনজির এক কাণ্ড নিয়ে।

টস জিতে কী করবেন, প্রথমে ব্যাটিং, নাকি ফিল্ডিং, সেটাই ভুলে গেলেন ভারত অধিনায়ক!

রায়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত। ম্যাচের আগে তখন টসের জন্য উইকেটের পাশে দুই অধিনায়ক। রোহিত শর্মা ও টম লাথাম। সঙ্গে ম্যাচ রেফারি, ভারতীয় দলের প্রাক্তন পেসার জাভাগাল শ্রীনাথ। সঞ্চালকের ভূমিকায় ছিলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক রবি শাস্ত্রী। টস জেতেন রোহিত। ম্যাচ রেফারি জানতে চান, রোহিত কী সিদ্ধান্ত নেবেন।

রোহিত তখন যেন কিছুটা হকচকিয়ে গিয়েছেন। তিনি কপালে হাত দিয়ে চিন্তা করতে থাকেন। বলেন, 'আমরা... আমরা শুরুতে... কী সিদ্ধান্ত নিয়েছিলাম ভুলে যাচ্ছি। আসলে এ নিয়ে অনেক আলোচনা হয়েছে আমাদের। আমরা কঠিন পরিস্থিতিতে নিজেদের পরীক্ষার মুখে ফেলতে চাই। ঠিক আছে, আমরা ফিল্ডিং করব।' রোহিত জানান, তাঁরা ফিল্ডিং করবেন।

সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

মানবিক অধিনায়ক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে শুধু ঝকঝকে হাফসেঞ্চুরিই করলেন না রোহিত শর্মা (Rohit Sharma), সেই সঙ্গে জিতে নিলেন মন। এক খুদে ভক্তকে নিরাপত্তারক্ষীদের হাত থেকে বাঁচাতে তৎপর হয়ে উঠলেন ভারত অধিনায়ক। যা দেখে সোশ্যাল মিডিয়া রোহিতের প্রশংসায় পঞ্চমুখ।

ঠিক কী হয়েছিল?

নিউজিল্যান্ডের (Ind vs NZ) ১০৮ রান তাড়া করতে নেমে তখন ব্যাট করছে ভারত। ৯.৪ ওভারে বিনা উইকেটে ৫১ রান তুলে ফেলেছে ভারত। বল করছিলেন কিউয়ি পেসার ব্লেয়ার টিকনার। তাঁর পঞ্চম বলের আগে আচমকাই মাঠের মধ্যে ঢুকে পড়ে এক বালক। দৌড়ে গিয়ে রোহিত শর্মাকে আলিঙ্গন করে। শুরুতে কিছুটা হকচকিয়ে গিয়েছিলেন রোহিতও।

তবে সেই বালকের পিছনে নিরাপত্তারক্ষীদের দৌড়ে আসতে দেখে যেন হুঁশ ফেরে রোহিতের। সঙ্গে সঙ্গে তিনি নিরাপত্তারক্ষীদের বলে ওঠেন, 'ও একটা বাচ্চা ছেলে। কিছু করবেন না।' নিরাপত্তাকর্মীরা শুধু সেই বালককে মাঠ থেকে বার করে নিয়ে চলে যায়।

ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা রোহিতের মানবিকতার প্রশংসা করেছেন। অনেকেই লিখেছেন, খুদে ভক্ত মাঠে ঢুকে হয়তো ভুল করেছে। কিন্তু রোহিত যেভাবে বালককে রক্ষা করতে তৎপর হয়েছেন, তার থেকেই বোঝা যায় তিনি কতটা মানবিক।

আরও পড়ুন: সত্যি হল আশঙ্কা, গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক সিংহ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget