এক্সপ্লোর

Ind vs NZ, 3rd T20I: পতাকা, জার্সি, গালে তেরঙা আঁকার সঙ্গে ইডেনের বাইরে মাস্কের চাহিদাও তুঙ্গে

Eden Gardens: দু'বছর আগে, ২০১৯ সালের নভেম্বরে গোলাপি বলের সেই দিন-রাতের টেস্টে বাংলাদেশকে হারিয়েছিল ভারত (Team India)। তার ঠিক ২ বছর পর, রবিবার, ২১ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট ফিরল ইডেন গার্ডেন্সে।

কলকাতা: শেষ যখন ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়েছিল, আফগানিস্তানে তালিবান শাসন ছিল না। মার্কিন মুলুকের মসনদে ছিলেন ডোনাল্ড ট্রাম্প।

সবচেয়ে বড় কথা কোভিড ১৯ বলে কোনও অভিশাপের নামই শোনেননি কেউ।

দু'বছর আগে, ২০১৯ সালের নভেম্বরে গোলাপি বলের সেই দিন-রাতের টেস্টে বাংলাদেশকে হারিয়েছিল ভারত (Team India)। তার ঠিক ২ বছর পর, রবিবার, ২১ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট ফিরল ইডেন গার্ডেন্সে। করোনা পরিস্থিতিতে ক্রিকেটের নন্দনকাননে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড (India vs New Zealand)।

যে ম্যাচে রোহিত শর্মা-রাহুল দ্রাবিড় জুটিকে নিয়ে আগ্রহের পাশাপাশি দেখা গেল বেশ কিছু অন্য ছবি। কীরকম? ফ্লাডলাইট জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই মাঠের বাইরে ফিরল পরিচিত ভিড়। মাঠমুখী জনতার কেউ জাতীয় পতাকা কিনলেন। কেউ আবার গালে আঁকিয়ে নিলেন তেরঙা। বরাবরের মতো। তবে করোনা পরিস্থিতিতে সংযোজন বলতে, মাঠের বাইরে দেদার বিকোল মাস্ক। হটকেকের মতো।

পয়মন্ত ইডেনে টস ভাগ্যও সঙ্গী রোহিতের, শুরুতে ব্যাটিং করবে ভারত

ইডেনে ম্যাচ থাকলেই জাতীয় পতাকা ও তেরঙা জলরঙ নিয়ে ময়দানে হাজির হয়ে যান খিদিরপুরের বান্টি আমেদ। এবার পতাকা ও জলরংয়ের পাশাপাশি হাতে ঝুলিয়ে রেখেছিলেন মাস্কের প্য়াকেটও। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, মাস্ক না পরলে মাঠে প্রবেশ নাস্তি। তাই বান্টির কাছ থেকে মাস্ক কেনার জন্য ভিড় জমালেন অনেকেই। এক-একটি সার্জিক্যাল মাস্ক ১০ টাকায় বিক্রি হল।

হাওড়া থেকে অমিয় ঘোষও ইডেনের বাইরে পতাকা-জার্সি বিক্রি করেন ম্যাচ থাকলেই। তাঁরও হাতে ঝুলতে দেখা গেল মাস্কের প্যাকেট। বলছিলেন, 'অনেকেই মাস্ক কিনছেন। ফের ইডেনে খেলা শুরু হল। আমরা খুশি। মাস্ক বিক্রি করছি বলে ক্রেতারাও খুশি।'

ইডেনের গেটে থার্মাল গান দিয়ে দর্শকদের তাপমাত্রা পরীক্ষা ও স্যানিটাইজ করে তবেই গ্যালারিতে প্রবেশাধিকার দেওয়া হল দর্শকদের। সেই সঙ্গে প্রত্যেক দর্শককে সিএবির তরফ থেকে মাস্ক ও স্যানিটাইজারের পাউচও বিতরণ করা হল।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mountaineers Death: পাহাড় জয় করতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি, উদ্ধার তিন পর্বতারোহীর দেহ, উদ্বিগ্ন পিয়ালি
পাহাড় জয় করতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি, উদ্ধার তিন পর্বতারোহীর দেহ, উদ্বিগ্ন পিয়ালি
Neeraj Chopra: কনকনে ঠান্ডা আর দামাল হাওয়াকে বশ করে নীরজের রুপো, জ্যাভলিনে চমক যশবীরের ব্রোঞ্জ
কনকনে ঠান্ডা আর দামাল হাওয়াকে বশ করে নীরজের রুপো, জ্যাভলিনে চমক যশবীরের ব্রোঞ্জ
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget